তিন দিনের মধ্যে ব্যানার-পোস্টার সরানোর সিদ্ধান্ত বিএনপির

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় রাজধানী ঢাকাসহ দেশের সব জায়গায় তিন দিনের মধ্যে ব্যানার-পোস্টার সরিয়ে নেওয়ার

2026-01-02T18:34:25+00:00
2026-01-02T18:34:25+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
রাজনীতি
তিন দিনের মধ্যে ব্যানার-পোস্টার সরানোর সিদ্ধান্ত বিএনপির
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬, ৬:৩৪ পিএম 
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী। ছবি : সংগৃহীত
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় রাজধানী ঢাকাসহ দেশের সব জায়গায় তিন দিনের মধ্যে ব্যানার-পোস্টার সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শুক্রবার (২ জানুয়ারি) বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি এবং যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের শীর্ষ নেতাদের নিয়ে বৈঠকে এ নির্দেশনা দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।

পরে তিনি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে ব্যানার-পোস্টার অপসারণ কার্যক্রমের উদ্বোধন করেন।

এসময় রুহুল কবীর রিজভী বলেন, ‘ব্যানার-পোস্টার রাজনৈতিক মত প্রকাশের মাধ্যম হলেও এগুলো লাগানোর ফলে শহরের সৌন্দর্য ও নান্দনিকতা ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং বিঘ্ন সৃষ্টি হচ্ছে। এসব লাগাতে গিয়ে কারো অধিকার যাতে ক্ষুণ্ন না হয়, সে জন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্দেশনা দিয়েছেন।’ 


তিনি বলেন, ‘মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি এবং যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ব্যানার-পোস্টার সরানোর কাজ শুরু করেছে। ম্যাডামের মৃত্যুতে শোকের ব্যানার-পোস্টার হয়তো আরও কয়েক দিন থাকবে।’

তিনি আরও বলেন, ‘আমরা ইতোমধ্যে বৈঠক করে দায়িত্ব ভাগ করে নিয়েছি। কোনো কর্মসূচি শেষ হলে নিজ উদ্যোগেই সংশ্লিষ্ট ব্যানার-পোস্টার সরিয়ে ফেলা উচিত। সেই লক্ষ্যেই আজ ঢাকা মহানগরীতে কাজ শুরু হলো। এটি সারা দেশে চলবে। আশা করছি তিন দিনের মধ্যে সারা দেশ থেকে ব্যানার-পোস্টার সরিয়ে ফেলা যাবে।’ 

সময়ের আলো/কেএইচও


  বিষয়:   ব্যানার  পোস্টার  বিএনপি  রুহুল কবীর রিজভী  তারেক রহমান 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: