পবিত্র রমজান মাস এ বছর ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে শুরু হবে বলে জানা গেছে। আরব আমিরাতের আমিরাত জ্যোতির্বিদ্যা সোসাইটির বোর্ড অব ডিরেক্টর্স জানিয়েছে, মধ্যপ্রাচ্যে আগামী ১৮ ফেব্রুয়ারি রমজানের প্রথমদিন হতে পারে।
শুক্রবার (২ জানুয়ারি) সংবাদমাধ্যম দ্য ন্যাশনের প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে আগামী ২০ মার্চ ঈদুল ফিতর উদযাপিত হতে পারে।
মধ্যপ্রাচ্যের সংযুক্ত আরব আমিরাতের আমিরাত জ্যোতির্বিদ্যা সোসাইটির বোর্ড অব ডিরেক্টর্সের চেয়ারম্যান ইব্রাহিম জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে আগামী ১৮ ফেব্রুয়ারি রমজানের প্রথমদিন হতে পারে। সে হিসেবে আর মাত্র ৪৬ দিন পরই শুরু হবে ১৪৪৭ হিজরি সনের পবিত্র এ মাস। তিনি বলেছেন, ঈদুল আজহা বা কোরবানির ঈদ হতে পারে ২৭ মে।
২০২৬ সালের পাশাপাশি ২০২৭ সালের পবিত্র রমজান মাস শুরুর সম্ভাব্য তারিখও জানিয়েছেন জ্যোতির্বিদরা। তাদের হিসাব অনুযায়ী ২৭-এ রমজান শুরু হতে পারে ৬ ফেব্রুয়ারি। অপরদিকে ঈদুল ফিতর উদযাপিত হতে পারে ৮ মার্চ।
সময়ের আলো/কেএইচও