রেইনবো নেশনের স্বপ্ন দেখিয়েছিলেন বেগম জিয়া : আমির খসরু

চট্টগ্রাম ব্যুরো

সারাদেশ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, মহীয়সী নারী, এক জীবনের মহাকাব্য ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ারেইনবো নেশনেরস্বপ্ন

2026-01-02T22:11:18+00:00
2026-01-02T22:11:18+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
রেইনবো নেশনের স্বপ্ন দেখিয়েছিলেন বেগম জিয়া : আমির খসরু
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬, ১০:১১ পিএম 
বক্তব্য রাখছেন আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি : সময়ের আলো
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, মহীয়সী নারী, এক জীবনের মহাকাব্য ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া রেইনবো নেশনের স্বপ্ন দেখিয়েছিলেন। অনেক রং ও সব সম্প্রদায়ের মানুষ, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে একই সূত্রের সারমর্ম রেইনবো ন্যাশনস। আগামীর বাংলাদেশ হবে রেইনবো নেশন। 

শুক্রবার (২ জানুয়ারি) চট্টগ্রাম নগরীর প্যারেড মাঠে বাংলাদেশি বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরু সংঘরাজ ড. জ্ঞানশ্রী মহাস্থবীরের স্মরণসভায় তিনি এসব কথা বলেন। 

আমির খসরু বলেন, সব মানুষের অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠন করা হবে। এই রেইনবো নেশনে সবার ধর্ম থাকবে, ধর্ম যার যার, দেশ সবার। এই রেইনবো নেশনে সংস্কৃতি হবে যার যার, দেশ সকলের। এই রেইনবো নেশনে ইতিহাস হবে যার যার, দেশ সকলের। ভাষা হবে যার যার, দেশ সকলের। আমরা সকলে এক জায়গায় বাংলাদেশি হিসেবে থাকব। গর্বিত বাংলাদেশি হব। 


তিনি আরও বলেন, আগামীর বাংলাদেশ হবে স্থিতিশীল, শান্তিপূর্ণ। আমরা লিবারেল ডেমোক্রেসিতে বিশ্বাস করি। উন্নয়নের সুফল প্রত্যেকটি নাগরিকের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে।

এর আগে, এদিন বিভিন্ন কর্মসূচির মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপন করে মহান ভিক্ষুসংঘ। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে পুষ্পমাল্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন আমির খসরু। 

ভদন্ত বসুমিত্র মহাস্থবিরের সভাপতিত্বে উদ্বোধনী ভাষণ প্রদান করেন ভদন্ত প্রজ্ঞানন্দ মহাস্থবির। সভায় আরও বক্তব্য দেন, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট শিক্ষাবিদ ড. সুকোমল বড়ুয়া, চট্টগ্রাম-৯ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আবু সুফিয়ান, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরী, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি ও বিএনপি নেতা রুবেল বড়ুয়াসহ জাতীয়তাবাদী বৌদ্ধ ঐক্য ফ্রন্ট নেতা কমল জ্যোতি বড়ুয়া প্রমুখ।


এফআর


  বিষয়:   রেইনবো নেশন  স্বপ্ন দেখিয়েছেন  বেগম জিয়া  আমির খসরু 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: