ঢাকায় বেড়েছে শীত, তাপমাত্রা ১২.৭ ডিগ্রি

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

কনকনে শীতে জবুথবু পুরো দেশ। রাজধানী ঢাকায়ও জেঁকে বসেছে শীত। হিম বাতাস ও ঘন কুয়াশায় তীব্র শীত অনুভূত হচ্ছে। শনিবার

2026-01-03T09:07:18+00:00
2026-01-03T09:08:04+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
জাতীয়
ঢাকায় বেড়েছে শীত, তাপমাত্রা ১২.৭ ডিগ্রি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬, ৯:০৭ এএম  আপডেট: ০৩.০১.২০২৬ ৯:০৮ এএম
রাজধানী ঢাকায়ও জেঁকে বসেছে শীত। সংগৃহীত ছবি
কনকনে শীতে জবুথবু পুরো দেশ। রাজধানী ঢাকায়ও জেঁকে বসেছে শীত। হিম বাতাস ও ঘন কুয়াশায় তীব্র শীত অনুভূত হচ্ছে। শনিবার (৩ জানুয়ারি) সকালে ঢাকায় তাপমাত্রা নেমেছে ১২ ডিগ্রির ঘরে। দুপুর পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশায় ঢাকা থাকতে পারে রাজধানী ঢাকা। কমতে পারে দৃশ্যমানতাও। সেই সঙ্গে বাতাসে আর্দ্রতা বেশি থাকায় শীতের অনুভূতিও আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। 

আবহাওয়া অফিস জানিয়েছে, সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ ডিগ্রি সেলসিয়াস। 

এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৯ শতাংশ। আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। 


এদিকে, দুপুর ১টা পর্যন্ত আবহাওয়া পরিস্থিতি এমন থাকবে বলে জানিয়েছে অধিদফতর। সংস্থাটি বলছে, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। 

সেই সঙ্গে আবহাওয়া শুষ্ক থাকতে পারে। পাশপাশি মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। এ ছাড়া পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা অপরিবর্তীত থাকতে পারে। 

সময়ের আলো/এনএ 
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: