‘বাংলাদেশি’ সন্দেহে পিঠে ফোন ঠেকিয়ে যাচাই, ভারতজুড়ে বিতর্ক

সময়ের আলো ডেস্ক

আন্তর্জাতিক

ভারতের বিজেপি শাসিত উত্তর প্রদেশের পুলিশ ‘যোগী রাজ্যে’ বাংলাদেশি সন্দেহে ভারতীয়দের হেনস্তার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়,

2026-01-03T11:18:44+00:00
2026-01-03T12:06:45+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
‘বাংলাদেশি’ সন্দেহে পিঠে ফোন ঠেকিয়ে যাচাই, ভারতজুড়ে বিতর্ক
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬, ১১:১৮ এএম  আপডেট: ০৩.০১.২০২৬ ১২:০৬ পিএম
‘বাংলাদেশি’ সন্দেহে পিঠে ফোন ঠেকিয়ে যাচাই, ভারতজুড়ে বিতর্ক। সংগৃহীত ছবি
ভারতের বিজেপি শাসিত উত্তর প্রদেশের পুলিশ ‘যোগী রাজ্যে’ বাংলাদেশি সন্দেহে ভারতীয়দের হেনস্তার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, পিঠে ফোন ঠেকিয়ে নাগরিকত্ব যাচাই করছে পুলিশ। উত্তর প্রদেশ পুলিশের এই অদ্ভুত কর্মকাণ্ডের ভিডিও সামনে আসতেই নাগরিক হেনস্তা ইস্যুতে ভারতজুড়ে বিতর্ক শুরু হয়েছে। এই ঘটনায় উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে গাজিয়াবাদ পুলিশ। 

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, উত্তরপ্রদেশের কৌশাম্বি থানার ইনচার্জ ইন্সপেক্টর অজয় শর্মা এক বাসিন্দার পিঠে একটি মেশিন ধরছেন। ভিডিওতে তাকে দাবি করতেও শোনা যায়, এটি ‘নাগরিকত্ব নির্ধারণ’ করতে সক্ষম। পরে তিনি জিজ্ঞাসা করেন, তুমি বাংলাদেশের লোক নও তো? 

ওই নাগরিক বাংলাদেশি নন বলে জানান, বলেন বিহারের আরারিয়া জেলার বাসিন্দা তিনি। কিন্তু পুলিশ কর্মকর্তার দাবি করেন, মেশিন তো বাংলাদেশি দেখাচ্ছে। 

ভিডিওতে পুলিশ কর্মকর্তাকে বলতে শোনা যায়, মিথ্যা বলো না, আমাদের কাছে এমন মেশিন আছে যা দিয়ে মিথ্যা ধরা যায় বলেও মন্তব্য করেন তিনি। 

জানা গেছে, ভিডিওতে দেখা যাওয়া ওই পরিবারটি আদতে বিহারের আরারিয়ার বাসিন্দা। ২২ বছর বয়সি এক তরুণী এবং তার বাবা ৭৬ বছর বয়সি মহম্মদ সিদ্দিক বারবার দাবি করেন যে তারা ভারতীয়। মোবাইলে নিজেদের নথিপত্রও দেখান তারা। কিন্তু উপস্থিত পুলিশ কর্মীরা তাতে কর্ণপাত করেননি বলেই অভিযোগ তাদের।

পেশায় মাছ বিক্রেতা সিদ্দিক জানান, ১৯৮৭ সাল থেকে তিনি গাজিয়াবাদে বসবাস করছেন, তবুও তাদের বাংলাদেশি বলে ভয় দেখানো হয়েছে।


ভিডিও ভাইরাল হওয়ার পর গাজিয়াবাদ পুলিশ জানায়, ওই ভিডিও-র ঘটনা ঘটেছে গত ২৩ ডিসেম্বর। 

রোহিঙ্গা ও অবৈধ বাংলাদেশিদের পাকড়াও করতে ভোয়াপুর বস্তিতে ওই দিন অভিযান চালায় পুলিশ, আরআরএফ ও সিআরপিএফ। সে অভিযানের সময় বস্তির বাসিন্দাদের আধার কার্ড পরীক্ষার সময় এ ঘটনা ঘটেছে বলে সন্দেহ তাদের। 

উত্তর প্রদেশ পুলিশের ডিসিপি নিমিশ পাতিল জানান, রুটিন তল্লাশির সময় ওই ভিডিওটি ধারণ করা হয়। তবে ভিডিওর সত্যতা এবং পুলিশের আচরণের ধরণ খতিয়ে দেখতে ইন্দিরাপুরম সার্কেলের এসিপিকে তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে। সাধারণত সংবেদনশীল এলাকায় অপরাধ রুখতে এবং জননিরাপত্তা বজায় রাখতে পুলিশ এই ধরনের মহড়া চালিয়েছে বলে মন্তব্য করেন তিনি। 

প্রসঙ্গত, গত বছরের শেষ কয়েক মাসে শুধুমাত্র বাংলায় কথা বলার ‘অপরাধে’ ভারতের বিভিন্ন রাজ্যে হেনস্তার শিকার হয়েছেন অনেক ভারতীয়। সম্প্রতি বাংলা ভাষাভাষী পরিযায়ী শ্রমিকদের ওপর ওড়িষ্যায় অমানবিক অত্যাচারের ঘটনা ঘটেছে। এছাড়াও কয়েক দিন আগে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার এক পরিযায়ী শ্রমিককে প্রাণ বাঁচাতে জঙ্গলে আশ্রয় নিতে হয়। 

মুর্শিদাবাদের বহরমপুরের সাবেক সংসদ সদস্য কংগ্রেস নেতা অধীর চৌধুরী বিজেপি শাসিত রাজ্যে বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের বাংলাদেশি সন্দেহে হামলার ঘটনার প্রতিকার চেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাত করেছেন। 


/ইউএমএইচ




  বিষয়:   ভারত  বাংলাদেশি 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: