মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের পঞ্চম দিন আজ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের পঞ্চম দিন আজ।আগামীকাল রোববার (৪ জানুয়ারি) পর্যন্ত চলবে এ কার্যক্রম। গতকাল শুক্রবার, কক্সবাজার-১

2026-01-03T11:30:10+00:00
2026-01-03T11:30:10+00:00
 
  শনিবার, ১৮ জুলাই ২০২৬,
৩ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ১৮ জুলাই ২০২৬
জাতীয়
মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের পঞ্চম দিন আজ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬, ১১:৩০ এএম 
ফাইল ছবি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের পঞ্চম দিন আজ। আগামীকাল রোববার (৪ জানুয়ারি) পর্যন্ত চলবে এ কার্যক্রম। গতকাল শুক্রবার, কক্সবাজার-১ আসনে সালাহউদ্দিন আহমদের মনোনয়নপত্র বৈধ এবং বগুড়া-২ আসনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। 

গতকাল শুক্রবার ছুটির দিনেও এ কার্যক্রমে ব্যস্ত সময় পার করেছে কমিশন। এবারের নির্বাচনে ৫১টি রাজনৈতিক দল এবং স্বতন্ত্র প্রার্থীদের মোট ২ হাজার ৫৬৯টি মনোনয়নপত্র জমা পড়েছে। 


যাচাই-বাছাইয়ে যেসব মনোনয়নপত্র বাতিল হবে, ৫ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত ইসিতে আপিল করার সুযোগ পাবেন সেসব প্রার্থীরা। আপিল নিষ্পত্তির পর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। 

আগামী ২০ জানুয়ারি পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ পাওয়া যাবে। এরপর প্রতীক বরাদ্দ এবং শুরু হবে জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা। 

সময়ের আলো/এনএ 


  বিষয়:   মনোনয়নপত্র  যাচাই-বাছাই 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: