ঢাকা-১১ আসনে নাহিদ ইসলামের মনোনয়ন বৈধ ঘোষণা

সময়ের আলো ডেস্ক

রাজনীতি

নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন যাচাই-বাছাই কার্যক্রম চলছে পুরোদমে। ঢাকা-১১ (রামপুরা, বাড্ডা, ভাটারা) আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের মনোনয়নপত্র

2026-01-03T15:10:46+00:00
2026-01-03T15:10:46+00:00
 
  শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬,
২১ ভাদ্র ১৪৩৩
শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি
ঢাকা-১১ আসনে নাহিদ ইসলামের মনোনয়ন বৈধ ঘোষণা
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬, ৩:১০ পিএম 
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সংগৃহীত ছবি
নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন যাচাই-বাছাই কার্যক্রম চলছে পুরোদমে। ঢাকা-১১ (রামপুরা, বাড্ডা, ভাটারা) আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। তিনি এনসিপি ছাড়াও জামায়াতসহ ১১ দলীয় জোটের প্রার্থী।

শনিবার (৩ জানুয়ারি) রিটার্নিং কর্মকর্তা সকালে রাজধানীর সেগুনবাগিচায় বিভাগীয় কমিশনারের কার্যালয়ে মনোনয়নপত্র বাছাই শেষে তার মনোনয়ন বৈধ ঘোষণা করেন।  এ আসনে বিএনপির ক্ষুদ্র ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক ড. এমএ কাইয়ূমের মনোনয়নও বৈধ ঘোষণা করা হয়েছে।

Advertisement
এছাড়াও এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছে,  ঢাকা-৯ (খিলগাঁও, মুগদা ও মান্ডা) আসনে এনসিপির যুগ্ম আহ্বায়ক জাবেদ রাসিন ও ঢাকা-৮ (মতিঝিল, পল্টন, রমনা ও শাহবাগ) আসনে দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর মনোনয়নও বৈধ ঘোষণা করা হয়েছে।


/ইউএমএইচ 

  বিষয়:   নাহিদ ইসলাম  মনোনয়ন  ঢাকা-১১ 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: