‘পরাজিতদের বাধা উপেক্ষা করে নির্বাচনের দিকে এগিয়ে যেতে হবে’

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সারাদেশ

তথ্য ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, পরাজিত শক্তি কিছু বাধার সৃষ্টি করতে পারে, সেগুলো অতিক্রম করে

2026-01-03T16:52:40+00:00
2026-01-03T16:53:43+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
‘পরাজিতদের বাধা উপেক্ষা করে নির্বাচনের দিকে এগিয়ে যেতে হবে’
নিজস্ব প্রতিবেদক, সিলেট
প্রকাশ: শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬, ৪:৫২ পিএম  আপডেট: ০৩.০১.২০২৬ ৪:৫৩ পিএম
উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ছবি : সংগৃহীত
তথ্য ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, পরাজিত শক্তি কিছু বাধার সৃষ্টি করতে পারে, সেগুলো অতিক্রম করে সুষ্ঠু নির্বাচনের দিকে এগিয়ে যেতে হবে।

শনিবার (৩ জানুয়ারি) সকালে সিলেট প্রেসক্লাবে এক অনুষ্ঠান শেষে তিনি এ মন্তব্য করেন। এর আগে প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআইবি) আয়োজিত ‘নির্বাচন বিষয়ক প্রশিক্ষণ’  উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন তিনি।

অনুষ্ঠান শেষে রিজওয়ানা হাসান বলেন, ভোটের সময় বিভিন্ন জায়গাতে কিছুটা রাজনৈতিক উত্তেজনা থাকে। আমরা আশাবাদী, তা উতরে যেতে পারব। সে লক্ষ্যে সরকার প্রথম থেকেই কাজ শুরু করেছে। সুষ্ঠু ভোটের পাশাপাশি জনগণের ব্যাপক অংশগ্রহণে গণভোট ও প্রার্থী নির্বাচন চায় সরকার। 


উপদেষ্টা আরও বলেন, বিভিন্ন গণমাধ্যমে হামলা ও মবের মাধ্যমে পরাজিত শক্তি আতঙ্ক তৈরি করছে। গণ-অভ্যুত্থানের মাধ্যমে যেহেতু সে অপশক্তিকে প্রতিহত করতে পেরেছি, অন্য চ্যালেঞ্জগুলোও সরকার মোকাবিলা করতে পারবে। 

উদ্বোধনী  অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পিআইবি মহাপরিচালক ফারুক ওয়াসিফ, তথ্য সচিব মাহবুবা ফারজানা ও প্রেসক্লাব নেতারা।

এফআর


  বিষয়:   সিলেট  পরাজিতদের বাধা উপেক্ষা করে  নির্বাচনের দিকে  এগিয়ে যেতে হবে  পরিবেশ উপদেষ্টা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: