পুলিশের মাথা ফাটিয়ে পালাল মাদক কারবারিরা

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি

সারাদেশ

কুষ্টিয়ায় ভেড়মারায় মাদকবিরোধী অভিযানে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ ক্যাম্পের সদস্যরা। এসময় এক কনস্টেবলের মাথা ফাটিয়ে পালিয়ে যায় মাদক কারবারিরা।শনিবার

2026-01-03T17:20:27+00:00
2026-01-03T17:23:37+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
সারাদেশ
পুলিশের মাথা ফাটিয়ে পালাল মাদক কারবারিরা
ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬, ৫:২০ পিএম  আপডেট: ০৩.০১.২০২৬ ৫:২৩ পিএম
চিকিৎসাধীন আহত পুলিশ। ছবি : সময়ের আলো
কুষ্টিয়ায় ভেড়মারায় মাদকবিরোধী অভিযানে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ ক্যাম্পের সদস্যরা। এসময় এক কনস্টেবলের মাথা ফাটিয়ে পালিয়ে যায় মাদক কারবারিরা।

শনিবার (৩ জানুয়ারি) ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে, শুক্রবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার জুনিয়াদহ ইউনিয়নের মাওলাহাবাসপুর গ্রামে এ হামলার ঘটনা ঘটে। 

আহত পুলিশ কনস্টেবলের নাম মো. আলী উজ্জামান। 

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কুচিয়ামোড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এএসআই মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে মাওলাহাবাসপুরে একটি অভিযান চালানো হয়। অভিযানকালে ওই এলাকায় অবস্থানকারী কিছু মাদক কারবারি পুলিশের উপর আক্রমণ করে এবং এলোপাথাড়ি মারতে থাকে। এতে পুলিশ সদস্য আলী উজ্জামানের মাথা ফেটে যায়। পরে তাকে ভেড়ামারা উপজেলার স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। 

উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের আরএমও মো. একরামুল হক বলেন, আহত পুলিশ সদস্যের মাথায় পাঁচটি সেলাই দিতে হয়েছে। বর্তমানে রোগী শঙ্কামুক্ত রয়েছে। 

এদিকে, এ ঘটনার পর হামলাকারী তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।


ওসি মুহাম্মদ জাহেদুর রহমান সময়ের আলোকে বলেন, মাদকবিরোধী অভিযানে গেলে পুলিশের ওপর মাদক কারবারিরা হামলা করেছে। এতে এক কনস্টেবল মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। 

তিনি আরও বলেন, এখন পর্যন্ত হামলার ঘটনায় জড়িত তিনজনকে গ্রেফতার করা হলেও বাকিরা পলাতক। এই ঘটনায় আজ শনিবার থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।


  বিষয়:   কুষ্টিয়া  পুলিশের মাথা ফাটিয়ে  পালাল  মাদক কারবারিরা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: