মার্কিন হামলার পাল্টা হুঁশিয়ারি ভেনেজুয়েলার প্রতিরক্ষামন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ভেনেজুয়েলায় মার্কিন বিমান হামলার পর এবার পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো। তিনি এ হামলাকে ‘সবচেয়ে বাজে আগ্রাসন’ হিসেবে

2026-01-03T18:29:35+00:00
2026-01-03T18:29:35+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
মার্কিন হামলার পাল্টা হুঁশিয়ারি ভেনেজুয়েলার প্রতিরক্ষামন্ত্রীর
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬, ৬:২৯ পিএম 
ভ্লাদিমির পাদ্রিনো। সংগৃহীত ছবি
ভেনেজুয়েলায় মার্কিন বিমান হামলার পর এবার পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো। তিনি এ হামলাকে ‘সবচেয়ে বাজে আগ্রাসন’ হিসেবে উল্লেখ করেছেন। 

শনিবার (৩ জানুয়ারি) এক ভিডিও বার্তায় ভ্লাদিমির পাদ্রিনো দেশের সবাইকে ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বানও জানিয়েছেন। এ সময় তিনি দেশজুড়ে তাৎক্ষণিকভাবে সামরিক বাহিনী মোতায়েনের ঘোষণা দিয়েছেন।

ভেনেজুয়েলা মাদুরোর নির্দেশ অনুসরণ করছে উল্লেখ করে প্রতিরক্ষামন্ত্রী বলেন, তারা আমাদের ওপর আক্রমণ করেছে কিন্তু তারা আমাদের দমন করতে পারবে না।

এদিকে যুক্তরাষ্ট্রের বিমান হামলার পর ভেনেজুয়েলায় জরুরি অবস্থা ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো।

শনিবার স্থানীয় সময় রাত ২টায় দেশটির রাজধানী কারাকাসসহ অন্যান্য অঞ্চল বিস্ফোরণে কেঁপে ওঠে। এরপর ভেনেজুয়েলার সরকার জানিয়েছে, যুক্তরাষ্ট্র বিভিন্ন জায়গায় সামরিক অবকাঠামো ও সাধারণ মানুষের ওপর হামলা চালিয়েছে।

ভেনেজুয়েলা সরকার অভিযোগ করেছে, যুক্তরাষ্ট্র কারাকাসে ‘আগ্রাসন’ চালিয়েছে। তারা যুক্তরাষ্ট্রের এই ‘সামরিক আগ্রাসন’ প্রত্যাখ্যান করছে। এ পরিস্থিতিতে ভেনেজুয়েলা দেশে জরুরি অবস্থা জারি করেছে।


ভেনেজুয়েলার প্রেসিডেন্ট এই হামলাকে তার দেশের তেল ও খনিজ সম্পদ কেড়ে নেওয়ার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের প্রচেষ্টা হিসেবে নিন্দা করেছেন।

ভেনেজুয়েলা সরকারের বিবৃতি অনুযায়ী, কারাকাসের পাশাপাশি মিরান্ডা, আরাগওয়া এবং লা গুয়াইরা রাজ্যেও হামলা চালানো হয়েছে। এই পরিস্থিতিতে প্রেসিডেন্ট নিকোলা মাদুরো দেশজুড়ে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছেন এবং প্রতিরক্ষা বাহিনী মোতায়েন করেছেন।

এদিকে ভেনেজুয়েলায় শনিবার ভোরে ‘বড় পরিসরে’ হামলা চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলা মাদুরো ও তার স্ত্রীকে তুলে নিয়ে যাওয়ার কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বিবিসির খবরে বলা হয়, মাদুরোকে কীভাবে ধরা হয়েছে বা তাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। এর আগে যুক্তরাষ্ট্র মাদুরোকে আটক করার বিষয়ে তথ্য দেওয়ার জন্য পাঁচ কোটি ডলার পুরস্কার ঘোষণা করেছিল।

সময়ের আলো/ এসকে/


  বিষয়:   মার্কিন হামলা  হুঁশিয়ারি  ভেনেজুয়েলা  প্রতিরক্ষামন্ত্রী 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: