এবার বন্য হাতির পায়ে পিষ্ট হয়ে যুবকের মৃত্যু

নাইক্ষংছড়ি (বান্দরবান) প্রতিনিধি

সারাদেশ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় এবার বন্য হাতির পায়ে পিষ্ট হয়ে আব্দুস সালাম (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।শনিবার (৩ জানুয়ারি) সকাল

2026-01-03T19:07:50+00:00
2026-01-03T19:07:50+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
এবার বন্য হাতির পায়ে পিষ্ট হয়ে যুবকের মৃত্যু
নাইক্ষংছড়ি (বান্দরবান) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬, ৭:০৭ পিএম 
প্রতীকী ছবি
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় এবার বন্য হাতির পায়ে পিষ্ট হয়ে আব্দুস সালাম (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) সকাল সাড়ে ছয়টার দিকে উপজেলার বাইশারী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের লম্বাবিল তিতারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুস সালাম পেশায় একজন টিউবওয়েল মিস্ত্রি। 

এদিকে এ ঘটনার পর থেকে ওই এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। বন্য হাতির উপদ্রব থেকে রক্ষা পেতে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় বাসিন্দারা।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার ভোরে হঠাৎ একটি বন্য হাতি লোকালয়ে ঢুকে পড়ে। হাতিটি দেখতে স্থানীয় লোকজন জড়ো হয়। একপর্যায়ে কুকুরের ডাকে বিরক্ত হয়ে বন্য হাতিটি উল্টো ধাওয়া দেয়। এ সময় দৌড়ে পালানোর সময় আব্দুস সালাম মাটিতে পড়ে গেলে হাতির পায়ে পিষ্ট তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহতের বাবা আব্দুস ছাত্তার কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার ছেলের তিনটি ছোট সন্তান রয়েছে। হঠাৎ এমন দুর্ঘটনায় আমরা পুরো পরিবার দিশেহারা হয়ে পড়েছি। তার সন্তানদের জন্য সরকার ও সমাজের বিত্তবানদের কাছে সহযোগিতার আবেদন জানাই।


ঘটনার সত্যতা নিশ্চিত করে বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. আনোয়ারুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। বন্য হাতির আক্রমণে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বাতেন মৃধা বলেন,এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

প্রসঙ্গত, এর আগেও নাইক্ষ্যংছড়ি উপজেলায় বন্য হাতির হামলায় কয়েকটি মৃত্যুর ঘটনা ঘটেছে।

এফআর


  বিষয়:   বান্দরবান  নাইক্ষংছড়ি  বন্য হাতি  পায়ে পিষ্ট হয়ে  যুবকের মৃত্যু 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: