খুলনায় অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

খুলনা ব্যুরো

সারাদেশ

খুলনায় অজ্ঞাত এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শনিবার (৩ জানুয়ারি) দুপুর ১টার দিকে ডুমুরিয়া ও বটিয়াঘাটা উপজেলার সীমান্তবর্তী শালতা

2026-01-03T20:16:56+00:00
2026-01-03T20:16:56+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
খুলনায় অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
খুলনা ব্যুরো
প্রকাশ: শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬, ৮:১৬ পিএম 
প্রতীকী ছবি
খুলনায় অজ্ঞাত এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শনিবার (৩ জানুয়ারি) দুপুর ১টার দিকে ডুমুরিয়া ও বটিয়াঘাটা উপজেলার সীমান্তবর্তী শালতা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

রূপসা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবুল খায়ের বলেন, দুপুর ১টার দিকে শালতা নদীতে একটি লাশ ভাসতে দেখে ডুমুরিয়া পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে ডুমুরিয়া থানা পুলিশ আমাদের ভাসমান লাশের কথা জানায়। আমরা গিয়ে লাশ উদ্ধার করি। নিহতের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। তার পরনে কালো রংয়ের প্যান্ট, গেঞ্জি এবং হুডি রয়েছে। 


তিনি আরও বলেন, তার পরিচয় শনাক্তের চেষ্টা করছে নৌ পুলিশ, পিবিআই ও সিআইডির বিশেষজ্ঞ দল। ধারণা করা হচ্ছে, মরদেহটি দুই থেকে তিন দিন আগের। শীত হওয়ায় লাশ ফুলে যায়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

আরআর


  বিষয়:   খুলনা  যুবক  মরদেহ  পুলিশ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: