নোয়াখালীতে ১৫ জনের মনোনয়ন বাতিল, বৈধ ৪৭

নোয়াখালী প্রতিনিধি

সারাদেশ

নোয়াখালী জেলার ছয়টি আসনে ১৫ জন প্রার্থীর মনোনয়ন বাতিল এবং ৪৭ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।শনিবার (৩ জানুয়ারি) যাচাই-বাছাই

2026-01-03T20:47:12+00:00
2026-01-03T20:47:12+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
সারাদেশ
নোয়াখালীতে ১৫ জনের মনোনয়ন বাতিল, বৈধ ৪৭
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬, ৮:৪৭ পিএম   (ভিজিট : ১০৬)
সংগৃহীত ছবি
নোয়াখালী জেলার ছয়টি আসনে ১৫ জন প্রার্থীর মনোনয়ন বাতিল এবং ৪৭ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। 

শনিবার (৩ জানুয়ারি) যাচাই-বাছাই শেষে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ শফিকুল ইসলাম এসব তথ্য জানান। 

রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ শফিকুল ইসলাম বলেন, ছয় আসনে ৬২ জন মনোনয়নপত্র জমা দেন। যাচাই-বাছাই শেষে আমরা মোট বৈধ আবেদন পেয়েছি ৪৭টি। বাতিলযোগ্য পেয়েছি ১৫টি। বাতিল হওয়া প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে আপিল করার সুযোগ পাবেন।


তিনি আরও বলেন, স্বতন্ত্র প্রার্থীদের ১ শতাংশ সমর্থক সূচক সঠিক না থাকায় বেশিরভাগের মনোনয়নপত্র বাতিল হয়। এছাড়া কয়েকজনের  ঋণখেলাপির দায়ে মনোনয়ন বাতিল হয়।

আআ/আরআর


  বিষয়:   নোয়াখালী  মনোনয়ন  নির্বাচন 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: