বিশ্বকাপের ম্যাচ ভারত থেকে শ্রীলংকায় সরিয়ে নিতে উপদেষ্টার নির্দেশ

সময়ের আলো ডেস্ক

খেলা

উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর কাছে নতি শিকার করে বাংলাদেশের ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দেওয়ার জন্য কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ

2026-01-04T01:34:37+00:00
2026-01-04T23:55:01+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
খেলা
বিশ্বকাপের ম্যাচ ভারত থেকে শ্রীলংকায় সরিয়ে নিতে উপদেষ্টার নির্দেশ
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ৪ জানুয়ারি, ২০২৬, ১:৩৪ এএম  আপডেট: ০৪.০১.২০২৬ ১১:৫৫ পিএম
ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। ছবি : সংগৃহীত
উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর কাছে নতি শিকার করে বাংলাদেশের ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দেওয়ার জন্য কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দিয়েছে ভারতের ক্রিকেট বোর্ড। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। এছাড়া ভারতের মাটিতে হতে যাওয়া বাংলাদেশের বিশ্বকাপের খেলাগুলো শ্রীলংকায় আয়োজন করার জন্য আইসিসিকে অনুরোধ জানানোর নির্দেশনাও দিয়েছেন তিনি।

শনিবার (৩ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ভেরিফাইড ফেসবুক আইডিতে এমন পোস্ট দিয়েছেন আসিফ নজরুল। 

তিনি লিখেছেন, ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে আমি ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে বলেছি তারা যেন আইসিসির কাছে পুরো বিষয়টি ব্যাখ্যা করে লিখে। বোর্ড যেন জানিয়ে দেয় যে যেখানে বাংলাদেশের একজন ক্রিকেটার চুক্তিবদ্ধ হওয়া সত্ত্বেও ভারতে খেলতে পারেন না, সেখানে বাংলাদেশের গোটা ক্রিকেট টিম বিশ্বকাপ খেলতে যাওয়া নিরাপদ মনে করতে পারে না। বোর্ড থেকে বাংলাদেশের বিশ্বকাপ খেলাগুলো শ্রীলংকায় অনুষ্ঠিত করার অনুরোধ জানানোর নির্দেশনাও আমি দিয়েছি।  

ক্রীড়া উপদেষ্টা আরও বলেন, আমি তথ্য এবং সম্প্রচার মন্ত্রীকে অনুরোধ করেছি বাংলাদেশে আইপিএল খেলার সম্প্রচারও যেন বন্ধ করে দেওয়া হয়! আমরা কোনো অবস্থাতেই বাংলাদেশের ক্রিকেট, ক্রিকেটার ও বাংলাদেশকে অবমাননা মেনে নেব না। গোলামির দিন শেষ!

/এমএইচআর 


  বিষয়:   বিশ্বকাপ  মোস্তাফিজ  ভারত  শ্রীলংকা  আসিফ নজরুল 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: