র‌্যাবের অভিযানে ভারতীয় মদসহ গ্রেফতার ২

জামালপুর প্রতিনিধি

সারাদেশ

জামালপুর র‌্যাব-১৪ এর অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। রোববার (৪ জানুয়ারি) দুপুরে জামালপুর পৌরশহরের

2026-01-04T15:23:49+00:00
2026-01-04T15:23:49+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
র‌্যাবের অভিযানে ভারতীয় মদসহ গ্রেফতার ২
জামালপুর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৪ জানুয়ারি, ২০২৬, ৩:২৩ পিএম 
ভারতীয় মদসহ দুই মাদক কারবারি গ্রেফতার। ছবি : সংগৃহীত
জামালপুর র‌্যাব-১৪ এর অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। রোববার (৪ জানুয়ারি) দুপুরে জামালপুর পৌরশহরের বেলটিয়া এলাকায় র‌্যাব-১৪ এর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। 

সংবাদ সম্মেলনে জামালপুর র‌্যাব-১৪, সিপিসি-১ এর কোম্পানি কমান্ডার মেজর আসিফ আল-রাজেক বলেন, ‘ভারতীয় মদের একটি বড় চালান সীমান্তবর্তী এলাকা দিয়ে রাজধানী ঢাকার দিকে নিয়ে যাওয়া হচ্ছে, এমন তথ্যের ভিত্তিতে জামালপুর র‌্যাব-১৪ এর একটি দল রোববার ভোরে জেলার পার্শ্ববর্তী শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও এলাকায় অভিযান চালায়।’


তিনি আরও বলেন, ‘অভিযানে প্রায় ৫০০ পিস ভারতীয় মদসহ মো.শামীম আহম্মেদ (২০) ও মো.ছামিদুল ইসলামকে (১৯) গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ব্যবহৃত একটি মোটর সাইকেল ও একটি চাইনীজ কুড়ালও জব্দ করা হয়।’ 

উদ্ধারকৃত মদের বাজার মূল্য ১৬ লাখ টাকা বলে জানায় র‌্যাব। এ ঘটনায় নালিতাবাড়ী থানায় একটি মামলা হয়েছে। 

সময়ের আলো/কেএইচও



  বিষয়:   র‌্যাব  অভিযান  ভারত  গ্রেফতার 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: