কুড়িগ্রামের ৪ আসনে ২৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

কুড়িগ্রাম প্রতিনিধি

সারাদেশ

কুড়িগ্রাম জেলার চারটি নির্বাচনী আসনের ৩০টির মধ্যে ২৬ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। বাতিল করা হয়েছে চারজনের মনোনয়ন।রোববার (৪

2026-01-04T22:21:06+00:00
2026-01-04T22:21:06+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
সারাদেশ
কুড়িগ্রামের ৪ আসনে ২৬ প্রার্থীর মনোনয়ন বৈধ
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৪ জানুয়ারি, ২০২৬, ১০:২১ পিএম   (ভিজিট : ১৫৬)
সংগৃহীত ছবি
কুড়িগ্রাম জেলার চারটি নির্বাচনী আসনের ৩০টির মধ্যে ২৬ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। বাতিল করা হয়েছে চারজনের মনোনয়ন।  

রোববার (৪ জানুয়ারি) যাচাই-বাছাই শেষে এ সিদ্ধান্ত দেন জেলা নির্বাচন কর্মকতা আলমগীর হোসেন। 

তিনি জানান, কুড়িগ্রাম জেলার ৪টি আসনে মনোনয়নপত্র জমা হয়েছিল ৩০টি। এরমধ্যে যাচাই-বাছাই শেষে ২৬টি মনোনয়নপত্র বৈধ হয়েছে। বাতিলকৃত প্রার্থীরা আপিল করার সুযোগ পাবেন।

বাতিলকৃতরা হলেন, কুড়িগ্রাম-২ আসনে জাতীয় পার্টির (লাঙ্গল প্রতীক) সাবেক এমপি পনির আহমেদ এবং বাংলাদেশ জাতীয় পার্টির (কাঁঠাল প্রতীক) প্রার্থী আতিকুর রহমান। কুড়িগ্রাম-৩ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মাহবুবুল আলম সালেহী এবং কেন্দ্রীয় বিএনপির রংপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক বিদ্রোহী প্রার্থী আব্দুল খালেক সরকার।

বৈধ প্রার্থীরা হলেন, কুড়িগ্রাম-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী সাইফুর রহমান রানা। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আনোয়ারুল ইসলাম। জাতীয় পার্টির একেএম মোস্তাফিজুর রহমান। ইসলামী আন্দোলনের হারিসুল বারী রনি। জাকের পার্টির আব্দুল হাই এবং গণঅধিকার পরিষদের বিন ইয়ামিন মোল্লা।

কুড়িগ্রাম-২ আসনে বিএনপির প্রার্থী সোহেল হোসনাইন কায়কোবাদ। বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইয়াছিন আলী সরকার। ইসলামী আন্দোলনের মাওলানা নূর বখত। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ড. আতিকুর রহমান মুজাহিদ। আমার বাংলাদেশ (এবি) পার্টির নজরুল ইসলাম খাঁন। নাগরিক ঐক্য পার্টির মুহাম্মদ আব্দুস সালাম এবং বাংলাদেশ কমিউনিস্ট পার্টির নূর মোহাম্মদ।  


কুড়িগ্রাম-৩ আসনে বিএনপির প্রার্থী তাসভীর-উল ইসলাম। ইসলামী আন্দোলন বাংলাদেশের অধ্যাপক ডা.আক্কাছ আলী সরকার। জাতীয় পার্টির প্রার্থী আব্দুস সোবহান। গণঅধিকার পরিষদের সরকার নুরে এরশাদ সিদ্দিকী। বাংলাদেশ খেলাফত মজলিসের মামুনুর রশিদ।

কুড়িগ্রাম-৪ আসনে বিএনপির আজিজুর রহমান। বাংলাদেশ জামায়াতে ইসলামীর মোস্তাফিজুর রহমান। ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফিজুর রহমান। জাতীয় পার্টির কেএম ফজলুল হক মন্ডল। বাসদ শেখ মোহাম্মদ আব্দুল খালেক। বাসদ (মার্কসবাদী) বাবু আহম্মেদ এবং বাংলাদেশ সুপ্রীম পার্টির শেফালী খাতুন,স্বতন্ত্র প্রার্থী হিসেবে রুকুনুজ্জামান শাহিন।

আরআর



  বিষয়:   কুড়িগ্রাম  নির্বাচন  মনোনয়ন  নির্বাচন কমিশন 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: