চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের ‘নির্যাতনে’ বাংলাদেশি যুবক নিহত

সময়ের আলো ডেস্ক

সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জের জহুরপুর সীমান্তে বিএসএফের হাতে আটক রবিউল ইসলাম রবু (৩৫) নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। তবে পরিবারের দাবি, ওই

2026-01-04T23:07:39+00:00
2026-01-04T23:12:33+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
সারাদেশ
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের ‘নির্যাতনে’ বাংলাদেশি যুবক নিহত
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ৪ জানুয়ারি, ২০২৬, ১১:০৭ পিএম  আপডেট: ০৪.০১.২০২৬ ১১:১২ পিএম
রবিউল ইসলাম রবু। সংগৃহীত ছবি
চাঁপাইনবাবগঞ্জের জহুরপুর সীমান্তে বিএসএফের হাতে আটক রবিউল ইসলাম রবু (৩৫) নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। তবে পরিবারের দাবি, ওই যুবককে নির্যাতন করে হত্যা করেছে বিএসএফ।

রোববার (৪ জানুয়ারি) ভোরের দিকে জহুরপুর সীমান্তের ওপারে ভারতের অভ্যন্তরে এ ঘটনা ঘটে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য ভারতের জঙ্গিপুর মহকুমা হাসপাতাল মর্গে পাঠানো হয়।

নিহত রবিউল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সাতরশিয়া গ্রামের নিজাম উদ্দিনের ছেলে।

নিহতের মা সেফালি বেগম বলেন, গতকাল (শনিবার) বিকেলে বাড়ি থেকে বের হয় রবিউল। রাতে বাড়িতে আসেনি। সকালে উঠে শুনি বিএসএফের গুলিতে আমার ছেলে নিহত হয়েছে। তবে বিকেল হতেই আসে অন্য খবর। আমার ছেলেকে মারধর করে মারা হয়েছে। বিএসএফ এ নির্যাতন করেছে। আমি এ ঘটনার বিচার চাই।


৫৩ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মোস্তাফিজুর রহমান জানান, শনিবার রাতে রবিউলসহ ৫-৬ জন অবৈধভাবে ভারতে গিয়েছিলেন। পরে বিএসএফ তাদের ধাওয়া দিলে রবিউল ছাড়া বাকিরা পালিয়ে যায়। এসময় বিএসএফ তাকে আটক করে ক্যাম্পে নিয়ে যায়। 

তিনি আরও জানান, বিএসএফ পতাকা বৈঠকে জানিয়েছে, আটকের পর রবিউল অসুস্থ হয়ে যান। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়েছে। কাল ময়নাতদন্ত হবে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে বিস্তারিত বলা যাবে।

এফআর


  বিষয়:   চাঁপাইনবাবগঞ্জ  জহুরপুর সীমান্তে  বাংলাদেশিকে  নির্যাতন করে হত্যা  বিএসএফ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: