বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় প্রেসক্লাবের নেতারা।
রোববার (৪ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
দলের মিডিয়া সেলের পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় প্রেসক্লাব সভাপতি কবি হাসান হাফিজ, সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া, ব্যবস্থাপনা কমিটির সদস্য কবি আবদুল হাই শিকদার, সৈয়দ আবদাল আহমেদ, কাদের গনি চৌধুরী, কেএম মহসীন, জাহিদুল ইসলাম রনি ও জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য আতিকুর রহমান রুমন।
আরআর