প্রকাশ: রোববার, ৪ জানুয়ারি, ২০২৬, ১১:৫৬ পিএম
মো. শিহাব চৌধুরী। সংগৃহীত ছবি ঝালকাঠির নলছিটিতে পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি মো. শিহাব চৌধুরীকে আটক করেছে থানা পুলিশ।
রোববার (৪ জানুয়ারি) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার খাদ্য গুদাম সড়কের তার বাসা থেকে আটক করা হয়।
শিহাব চৌধুরী উপজেলা আওয়ামী লীগ নেতা ও পৌর কাউন্সিলর তাজুল ইসলাম দুলাল চৌধুরীর ছেলে এবং খোঁজাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে কর্মরত।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম জানান, ঝালকাঠি সদর থানার মামলায় তাকে আটক করা হয়েছে। আগামীকাল দুপুরে তাকে জেল হাজতে পাঠানো হবে।
আরআর