মোস্তাফিজ ইস্যুতে যে বার্তা দিলেন বাফুফে সভাপতি

ক্রীড়া ডেস্ক

খেলা

আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনায় তীব্র হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিরা। সেই তালিকায় যুক্ত হলেন

2026-01-05T00:33:16+00:00
2026-01-05T00:33:48+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
খেলা
মোস্তাফিজ ইস্যুতে যে বার্তা দিলেন বাফুফে সভাপতি
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬, ১২:৩৩ এএম  আপডেট: ০৫.০১.২০২৬ ১২:৩৩ এএম
সংগৃহীত ছবি
আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনায় তীব্র হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিরা। সেই তালিকায় যুক্ত হলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়াল।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, কেবল জাতীয়তার কারণে কোনো খেলোয়াড়কে লক্ষ্যবস্তু করা চরম অবিচার এবং অসহিষ্ণুতার প্রকাশ।

প্রশ্ন উঠেছে—একজন ক্রিকেটারের নিরাপত্তা নিশ্চিত করা না গেলে, আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলকে ভারতে কীভাবে নিরাপত্তা দেওয়া হবে।

তাবিথ আউয়াল তার পোস্টে উল্লেখ করেন, পারফরম্যান্স ও দক্ষতার ভিত্তিতেই মোস্তাফিজ আইপিএলের দলে জায়গা করে নিয়েছিলেন। তার ভাষায়, ‘মোস্তাফিজ একজন বিশ্বমানের অ্যাথলেট। শুধুমাত্র জাতীয় পরিচয়ের কারণে তাকে লক্ষ্য করা একজন খেলোয়াড়ের প্রতি মারাত্মক অবিচার এবং অসহিষ্ণুতার নজির।’


ক্রিকেটকে ‘জেন্টলমেন্স গেম’ হিসেবে উল্লেখ করে বাফুফে সভাপতি বলেন, খেলাধুলার ময়দানে এ ধরনের বৈষম্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি ভারতীয় কর্তৃপক্ষ ও বিসিসিআইয়ের প্রতি আহ্বান জানান, যেন খেলাকে রাজনীতি ও বিভাজনের হাতিয়ার হিসেবে ব্যবহার না করা হয়।

তিনি আরও বলেন, খেলাধুলার শক্তি মানুষের মধ্যে ঐক্য তৈরি করে, বিভেদ বাড়ানোর জন্য নয়। এই শক্তিকে পারস্পরিক শ্রদ্ধা ও বোঝাপড়ার মাধ্যম হিসেবে কাজে লাগানো উচিত।

পোস্টের শেষাংশে মোস্তাফিজের প্রতি সমর্থন জানিয়ে তাবিথ আউয়াল লেখেন, ‘শক্ত থাকো মোস্তাফিজ—আজ পুরো জাতি তোমার পাশে আছে।’

উল্লেখ্য, আইপিএলের আসন্ন আসরের নিলামে মোস্তাফিজকে দলে ভিড়িয়েছিল কলকাতা নাইট রাইডার্স। তবে ভারতের কয়েকটি রাজনৈতিক ও ধর্মীয় গোষ্ঠীর হুমকি ও চাপের মুখে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই তাকে স্কোয়াড থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয়। 

সময়ের আলো/এআর
  বিষয়:   মোস্তাফিজ  বাফুফে  সভাপতি 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: