তেলসমৃদ্ধ দেশ ভেনেজুয়েলায় বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। সামরিক এই অভিযানে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে যায় ডেলটা ফোর্স।
শনিবার (৩ জানুয়ারি) রাজধানী কারাকাসের বাইরে তিনটি রাজ্যে মার্কিন হামলার খবর পাওয়া যায়।
এ ঘটনার পর এবার দেশটির ভাইস প্রেসিডেন্টকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।
মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ ‘যদি সঠিক কাজ না করেন’, তবে নিকোলাস মাদুরোর চেয়েও বড় মূল্য দিতে হতে পারে।
দ্য আটলান্টিক সাময়িকীকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প এই সতর্কবার্তা দেন। দেলসি রদ্রিগেজ ইতোমধ্যে ভেনেজুয়েলার সুপ্রিম কোর্টের আদেশে দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন।
ট্রাম্প বলেন, দেলসি রদ্রিগেজ যদি সঠিক কাজ না করেন, তাহলে তাকে খুব বড় মূল্য দিতে হবে—সম্ভবত তা মাদুরোর চেয়েও বড়।
ভেনেজুয়েলায় মার্কিন অভিযান ও দেশটির প্রেসিডেন্ট মাদুরোকে আটকের বিরোধিতা করেছেন দেলসি রদ্রিগেজ। এর জবাবে ট্রাম্প এ সতর্কবার্তা দেন।
মার্কিন বাহিনী মাদুরো ও তার স্ত্রীকে আটক করার পর শনিবার ট্রাম্প প্রথমে রদ্রিগেজের প্রশংসা করেছিলেন। তবে রদ্রিগেজ বলেন, তার দেশ প্রাকৃতিক সম্পদ রক্ষা করবে।
সময়ের আলো/এআর