মিয়ানমারে পাচারকালে সিমেন্ট-সার জব্দ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

মিয়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্ট ও ইউরিয়া সারসহ ১টি নৌকা জব্দ করেছে কোস্ট গার্ড।রোববার দিবাগত মধ্যরাত নৌকাটি জব্দ করা হয়।

2026-01-05T11:35:30+00:00
2026-01-05T11:35:30+00:00
 
  সোমবার, ১৯ অক্টোবর ২০২৬,
৩ কার্তিক ১৪৩৩
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
জাতীয়
মিয়ানমারে পাচারকালে সিমেন্ট-সার জব্দ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬, ১১:৩৫ এএম 
মিয়ানমারে পাচারকালে সিমেন্ট-সার জব্দ। ছবি : সংগৃহীত
মিয়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্ট ও ইউরিয়া সারসহ ১টি নৌকা জব্দ করেছে কোস্ট গার্ড।

রোববার দিবাগত মধ্যরাত নৌকাটি জব্দ করা হয়। সোমবার (৫ জানুয়ারি) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রোববার দিবাগত মধ্যরাত ২টায় কক্সবাজার থানাধীন লাবণী বিচ সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড স্টেশন কক্সবাজার। অভিযান চলাকালীন ওই এলাকায় ১টি সন্দেহজনক মাছের নৌকায় তল্লাশি চালিয়ে অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত প্রায় ২ লাখ টাকা মূল্যের ২৭০ বস্তা সিমেন্ট, ৫০ বস্তা ইউরিয়া সারসহ পাচার কাজে ব্যবহৃত ১টি নৌকা জব্দ করা হয়। এসময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

জব্দকৃত মালামাল ও পাচারকাজে ব্যবহৃত বোটের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়।

তিনি আরও বলেন, পাচার ও চোরাচালান রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

সময়ের আলো/জেডআই
  বিষয়:   মিয়ানমার  পাচার  সিমেন্ট  সার  কোস্ট গার্ড 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: