দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৫ ডিগ্রি

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর

সারাদেশ

দিনাজপুরে বেড়েছে শীতের তীব্রতা। বইছে মৃদু শৈত্যপ্রবাহ। সোমবার (৫ জানুয়ারি) সকাল ৯টায় দিনাজপুর জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯

2026-01-05T12:11:54+00:00
2026-01-05T12:11:54+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৫ ডিগ্রি
নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর
প্রকাশ: সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬, ১২:১১ পিএম 
দিনাজপুরে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। সংগৃহীত ছবি
দিনাজপুরে বেড়েছে শীতের তীব্রতা। বইছে মৃদু শৈত্যপ্রবাহ। সোমবার (৫ জানুয়ারি) সকাল ৯টায় দিনাজপুর জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

গেল কয়েকদিন ধরে দিনের বেলা সূর্যের দেখা মেলেনি। বৃষ্টির মত ঝরছে শিশির। এছাড়াও কয়েকদিন ধরে তাপমাত্রা ৯ থেকে ১২ ডিগ্রির মধ্যে উঠানামা করছে। পাশাপাশি হিম শীতল বাতাস জনজীবন বিপর্যস্ত করে তুলছে। শীতের তীব্রতায় সবচেয়ে বেশি বেকায়দায় রয়েছে শিশু ও বৃদ্ধ। গত কয়েকদিন ধরে শীত আরও বেড়েছে। প্রয়োজন ছাড়া মানুষ বাইরে বের হচ্ছে না।

সদর উপজেলার শেখপুরা ইউনিয়নের মাধবপুর গ্রামের লংকেশ্বর রায় বলেন, ‘প্রতিবার শীতে মানুষ শীতবস্ত্র দিলেও ভোটের কারণে এবার কেউ শীতবস্ত্র বিতরণ করছে না।’


শহরের ইজিবাইক চালক ফজলুর রহমান বলেন, ‘শীতের কারণে রাস্তায় বেশি সময় ধরে গাড়ি চালানো যায় না। ঠাণ্ডায় হাত পা শীতল হয়ে আসছে। ভাড়াও নেই।’

দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন বলেন, ‘আজ দিনাজপুরে সকাল ৯ টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯.৫ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৬ টায় সর্বনিম্ন তাপমাত্রা ৯.৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে এবং বাতাসের আদ্রতা ৯০ শতাংশ।’ 

তিনি বলেন, ‘এবারে রাত ও দিনের তাপমাত্রা সমান থাকার কারণে সমান শীত অনুভব হচ্ছে। দিনাজপুর জেলায় শীত আরও বাড়বে।’

সময়ের আলো/কেএইচও

  বিষয়:   দিনাজপুর  মৃদু শৈত্যপ্রবাহ  সর্বনিম্ন  তাপমাত্রা 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: