সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রয়াতের ষষ্ঠ দিনেও তার সমাধিতে ভিড় করতে দেখা গেছে দলীয় নেতাকর্মী ও সাধারন মানুষদের।
সোমবার (৫ জানুয়ারি) সকাল থেকে চলে কুরআন খতমের কর্যক্রম। দুহাত তুলে মোনাজাতে অংশ নেন আগতরা।
এদিন বিএনপির শীর্ষ পর্যায়ের নেতাদের শ্রদ্ধা জানাতে আসেতে দেখা গেছে। শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তারা।
নেতারা বলেন, বিএনপি সব ধরনের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত। নির্বাচন প্রসঙ্গে তারা বলেন, জনগণ ঐক্যবদ্ধ থাকলে আসন্ন জাতীয় নির্বাচনে কোনো বাধাই কাজে আসবে না।
নির্বাচনকে ঘিরে বিভিন্ন স্থানে পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে, তবে জনগণ সচেতন ও ঐক্যবদ্ধ থাকলে এসব অপচেষ্টা সফল হবে না বলেও মন্তব্য করেন তারা।
এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেন, ‘বেগম খালেদা জিয়া ছিলেন মহীয়সী নারী। তিনি নিজের গণতন্ত্রের জন্য জীবনকে উৎসর্গ করেছেন। অনেকেই আপস করলেও বেগম জিয়া জীবন দিয়ে প্রমাণ করেছেন দেশের স্বার্থ সবার আগে।’
সময়ের আলো/কেএইচও