স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, শরীফ ওসমান হাদি হত্যার বিচার অন্তর্বর্তী সরকারের সময়েই শেষ হবে। তিনি বলেন, ‘ওসমান হাদি হত্যার ঘটনার শিগগির চার্জশিট দেওয়া হবে। ইতিমধ্যে ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সরকারের মেয়াদেই বিচারকাজ শেষ করা হবে।’
সোমবার (৫ জানুয়ারি) সচিবালয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।
মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘জাতীয় নির্বাচনকে সামনে রেখে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং পুলিশি তৎপরতা বৃদ্ধি করা হয়েছে।’
এসময় সবাইকে নির্বাচনী পরিবেশ ঠিক রাখতে সহায়তা করার পাশাপাশি বিধি-নিষেধ মেনে চলার নির্দেশও দেন তিনি।
তিনি আরও বলেন, ‘যারা ভোট বানচাল করতে চায়, তাদের কঠোরভাবে দমন করা হবে। দেশবিরোধী ষড়যন্ত্র এবং অপপ্রচার রোধে সবাইকে সর্বোচ্চ সর্তক করা হয়েছে।’
সময়ের আলো/কেএইচও