দেশের সর্বনিম্ন তাপমাত্রা ঈশ্বরদীতে

পাবনা প্রতিনিধি

সারাদেশ

পাবনার ঈশ্বরদীতে তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। নিম্নমুখী তাপমাত্রা ও উত্তর থেকে বয়ে আসা হিমেল হাওয়ার কারণে শীতে কাঁপছে

2026-01-05T16:56:07+00:00
2026-01-05T16:56:07+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
দেশের সর্বনিম্ন তাপমাত্রা ঈশ্বরদীতে
পাবনা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬, ৪:৫৬ পিএম 
ঈশ্বরদী আবহাওয়া পর্যবেক্ষণাগার। সংগৃহীত ছবি
পাবনার ঈশ্বরদীতে তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। নিম্নমুখী তাপমাত্রা ও উত্তর থেকে বয়ে আসা হিমেল হাওয়ার কারণে শীতে কাঁপছে মানুষ। মোটা কাপড় পরা ছাড়া ঘর থেকে বের হওয়া বেশ কষ্টসাধ্য হয়ে পড়েছে।

সোমবার (৫ জানুয়ারি) সকাল ৯টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। 
‎ঈশ্বরদী আবহাওয়া পর্যবেক্ষণাগারের পর্যবেক্ষক নাজমুল হক রঞ্জন জানান, কয়েকদিন ধরে ঈশ্বরদীর ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বইছে। আজ ঈশ্বরদীতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে, যা মৃদু শৈত্যপ্রবাহ।

‎গতকাল রোববার (৪ জানুয়ারি) সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১০ ডিগ্রি সেলসিয়াস। একইভাবে শনিবার (৩ জানুয়ারি) ৯ ডিগ্রি, আগের দিন শুক্রবার (২ জানুয়ারি) ৮ দশমিক ৮ ডিগ্রি এবং বৃহস্পতিবার ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। এই অবস্থা আরও কয়েক দিন থাকতে পারে বলে জানান তিনি।

এদিকে তাপমাত্রা নিম্নমুখী হওয়ায় কারণে অতি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না কেউ। রিকশা, ভ্যান, অটোরিকশাচালকসহ দিনমজুরদের খুব কষ্ট নিয়ে যেতে হচ্ছে কাজে। 

শহর-গ্রামের অসহায় দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করছেন জেলা ও উপজেলা প্রশাসন। পাবনা সদরসহ ৯টি উপজেলাতে ২৫ হাজার ৪৭৫ পিস কম্বল বিতরণ করা হয়েছে। 

আরআর



Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: