প্রার্থীদের হলফনামা ও সম্পদের তথ্য যাচাই করবে দুদক

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের হলফনামা ও সম্পদের তথ্য পরীক্ষা-নিরীক্ষা করা হবে বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান

2026-01-05T23:12:29+00:00
2026-01-05T23:27:55+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
জাতীয়
প্রার্থীদের হলফনামা ও সম্পদের তথ্য যাচাই করবে দুদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬, ১১:১২ পিএম  আপডেট: ০৫.০১.২০২৬ ১১:২৭ পিএম
সংগৃহীত ছবি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের হলফনামা ও সম্পদের তথ্য পরীক্ষা-নিরীক্ষা করা হবে বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন।

সোমবার (৫ জানুয়ারি) দুদকের প্রধান কার্যালয়ে রিপোর্টার্স অ্যাগেইন্টস করাপশনের (র‌্যাক) নবনির্বাচিত কমিটির সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

আবদুল মোমেন বলেন, জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হয়েছেন তাদের হলফনামায় সম্পদের বিবরণ রয়েছে। এর মধ্যে ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে। ইসিকে অনুরোধ জানিয়েছি, কারও সম্পদের তথ্য সন্দেহজনক মনে হয়, সেটি বের করে আমাদের অবগত করতে। আমরাও হলফনামা পরীক্ষা-নিরীক্ষা করব। পরীক্ষা-নিরীক্ষা করে বের করার চেষ্টা করব। দরকার হলে দুদকের অনন্য কর্মকাণ্ড কমিয়ে এ কাজটি করার চেষ্টা করব। একই সঙ্গে গণমাধ্যম কর্মীদেরও পরীক্ষা-নিরীক্ষার আহ্বান জানিয়েছেন দুদক চেয়ারম্যান।


নতুন আইন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমার বক্তব্য সুস্পষ্ট দুর্নীতির সঙ্গে কোনো আপস নয়। যদি আপস যোগ্য না হয়ে থাকে, তার মানে আপস করা যাবে না। যদি নতুন আইনে আপসের কথা বলা থাকে, তাহলে অবশ্যই আমরা আমাদের আগের অবস্থানেই থাকব। প্রয়োজনে সরকারের সঙ্গে কথা বলব।

আরআর


  বিষয়:   দুদক  নির্বাচন  প্রার্থী  হলফনামা  সম্পদ 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: