প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে অর্থ তছরুপের অভিযোগ

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি

সারাদেশ

নাটোরে প্রদর্শনীর বরাদ্দকৃত অর্থ তছরুপের অভিযোগ উঠেছে বাগাতিপাড়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবু হায়দার আলীর বিরুদ্ধে।প্রদর্শনীতে অংশগ্রহণকারী খামারিরা অভিযোগ করেছেন,

2026-01-06T00:44:21+00:00
2026-01-06T00:44:21+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
সারাদেশ
প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে অর্থ তছরুপের অভিযোগ
বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬, ১২:৪৪ এএম   (ভিজিট : ১৯৩)
অভিযুক্ত প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবু হায়দার আলী। সংগৃহীত ছবি
নাটোরে প্রদর্শনীর বরাদ্দকৃত অর্থ তছরুপের অভিযোগ উঠেছে বাগাতিপাড়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবু হায়দার আলীর বিরুদ্ধে। 

প্রদর্শনীতে অংশগ্রহণকারী খামারিরা অভিযোগ করেছেন, পুরস্কারের অর্থ প্রদানসহ ডেকোরেশন ও খাবার খাতে অনিয়ম করা হয়েছে। গত বছর ২৬ নভেম্বর উপজেলা প্রাণিসম্পদ হাসপাতাল প্রাঙ্গণে অনুষ্ঠিত প্রদর্শনীর জন্য দুই লাখ ৪৯ হাজার টাকা বরাদ্দ থাকলেও ভ্যাট বাদ দিয়ে নির্ধারিত খাত অনুযায়ী পুরো অর্থ ব্যয় করা হয়নি বলে দাবি তাদের।

ভুক্তভোগী খামারি রফিকুল ইসলাম চেরান বলেন, আমাকে তিন হাজার ৫০০ টাকার কাগজে সই করানো হলেও হাতে পেয়েছি অনেক কম টাকা। প্রতিবাদ করেও কোনো সঠিক জবাব পাইনি।

পেড়াবাড়িয়া মহল্লার খামারি লিটন আলী বলেন, আমি সুস্থ ও বড় গরু নিয়ে অংশগ্রহণ করলেও ইচ্ছাকৃতভাবে আমাকে বিজয়ীর তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। 

খামারি মানিক আলী বলেন, আমাদের মতো অনেক বড় খামারিকেই প্রদর্শনীর বিষয়ে জানানো হয়নি। জানালে আমরা উন্নত মানের গবাদিপশু নিয়ে অংশ নিতাম।


এদিকে, এসব অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবু হায়দার আলী বলেন, আমি কোনো অনিয়ম করিনি। খাবার নিয়ে সামান্য ভুল বোঝাবুঝি হয়েছে।

জানতে চাইলে নাটোর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. জুলফিকার মো. আখতার হোসেন বলেন, অভিযোগটি পেয়েছি। সংশ্লিষ্ট কর্মকর্তাকে সম্প্রতি বাগাতিপাড়া থেকে বদলি করা হয়েছে।

এফআর


  বিষয়:   নাটোর  প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে  অর্থ তছরুপের অভিযোগ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: