আজও ঢাকার বাতাস অস্বাস্থ্যকর

সময়ের আলো ডেস্ক

বিবিধ

বিশ্বের বিভিন্ন শহরের মতো রাজধানী ঢাকাতেও দিন দিন বায়ুদূষণের মাত্রা বাড়ছে। দীর্ঘ সময় ধরেই এই মেগাসিটি দূষিত বাতাসের সমস্যায় ভুগছে।

2026-01-06T08:50:31+00:00
2026-01-06T08:50:31+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
বিবিধ
আজও ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬, ৮:৫০ এএম 
আজও ঢাকার বাতাস অস্বাস্থ্যকর। সংগৃহীত ছবি
বিশ্বের বিভিন্ন শহরের মতো রাজধানী ঢাকাতেও দিন দিন বায়ুদূষণের মাত্রা বাড়ছে। দীর্ঘ সময় ধরেই এই মেগাসিটি দূষিত বাতাসের সমস্যায় ভুগছে। যদিও কিছুদিন আগে ঢাকার বায়ুমানে সামান্য উন্নতি দেখা গিয়েছিল, তবে সম্প্রতি আবারও বাতাসের মানের অবনতি ঘটেছে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, ১৫৩ একিউআই স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় দশম অবস্থানে রয়েছে ঢাকা। এই মাত্রার বায়ুমানকে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত করা হয়।

একই সময়ে ২১৭ একিউআই স্কোর নিয়ে তালিকার শীর্ষে রয়েছে ভারতের রাজধানী দিল্লি। এরপর ১৯৪ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে মিশরের কায়রো। পাকিস্তানের করাচি ১৭০ স্কোর নিয়ে তৃতীয়, বসনিয়া ও হার্জেগোভিনার রাজধানী সারায়েভো ১৬৬ স্কোর নিয়ে চতুর্থ এবং পাকিস্তানের লাহোর ১৬৩ স্কোর নিয়ে পঞ্চম স্থানে রয়েছে।


একিউআই বা এয়ার কোয়ালিটি ইনডেক্সের ক্ষেত্রে ০ থেকে ৫০ স্কোরকে ভালো ধরা হয়। ৫১ থেকে ১০০ স্কোর মাঝারি মানের বাতাস নির্দেশ করে। ১০১ থেকে ১৫০ স্কোর সংবেদনশীল মানুষের জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। আর ১৫১ থেকে ২০০ স্কোর হলে তা সাধারণভাবে ‘অস্বাস্থ্যকর’ বাতাস হিসেবে গণ্য করা হয়।

এছাড়া ২০১ থেকে ৩০০ স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের ঘরের ভেতরে থাকার পরামর্শ দেওয়া হয় এবং অন্যদের বাইরের কার্যক্রম সীমিত রাখতে বলা হয়। ৩০১ থেকে ৪০০ স্কোরের একিউআইকে ‘ঝুঁকিপূর্ণ’ ধরা হয়, যা নগরবাসীর জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে।


/ইউএমএইচ


  বিষয়:   অস্বাস্থ্যকর  ঢাকার বাতাস 


Loading...
Loading...
বিবিধ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: