ভারতের টেলিভিশন আমাদের দেশে সম্পূর্ণ বন্ধ রাখতে হবে

আনন্দ সময়

বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়া হয়েছে। এ ঘটনার সূত্রধরে বাংলাদেশ ও ভারতের মধ্যে নতুন উত্তেজনা তৈরি হয়েছে।

2026-01-06T09:53:48+00:00
2026-01-06T09:53:48+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আনন্দ সময়
ভারতের টেলিভিশন আমাদের দেশে সম্পূর্ণ বন্ধ রাখতে হবে
অভিনেতা সোহেল রানা
প্রকাশ: মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬, ৯:৫৩ এএম 
অভিনেতা সোহেল রানা। সংগৃহীত ছবি
বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়া হয়েছে। এ ঘটনার সূত্রধরে  বাংলাদেশ ও ভারতের মধ্যে নতুন উত্তেজনা তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে দেশে আইপিএলের সব ধরনের সম্প্রচার বন্ধের নির্দেশ দিয়েছে সরকার। এর ফলে দেশে ভারতীয় চ্যানেল সম্পূর্ণ বন্ধ রাখার আহ্বান জানিয়েছেন চলচ্চিত্র অভিনেতা সোহেল রানা। 

সোমবার (৫ জানুয়ারি) সোহেল রানা তার ভেরিফায়েড ফেসবুক আইডি এক পোস্টে জানিয়েছেন, আমাদের টেলিভিশন যতক্ষণ ভারতে প্রচার করতে না পারবে ততক্ষণ ভারতের টেলিভিশন ও আমাদের দেশে সম্পূর্ণ বন্ধ রাখতে হবে। 

পরে তিনি ভারতীয় কনটেন্টের সমালোচনা করে আরেকটি পোস্ট করেছেন। তিনি লেখেন, ভারতীয় টেলিভিশনের বউ শাশুড়ি ঝগড়া মার্কা নাটক আমাদের সামাজিক বন্ধন কে ছিন্ন বিচ্ছিন্ন করে দিচ্ছে। 

আইপিএলে রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে তাকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। কিন্তু মাঠের লড়াই শুরুর আগেই ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশে দল থেকে বাদ পড়েছেন মোস্তাফিজুর রহমান। এ ঘটনায় উত্তাল দুই দেশেরই ক্রিকেট অঙ্গন। ক্ষুব্ধ বাংলাদেশিরা। 


তারকা অঙ্গনও এর ব্যতিক্রম নয়। এর আগে চলচ্চিত্র অভিনেতা মিশা সওদাগর এ ঘটনায় ভারতকে সরাসরি ধিক্কার জানান। সেই ধারাবাহিকতায় এবার দেশের সংস্কৃতি ও সামাজিক প্রেক্ষাপট রক্ষায় ভারতীয় চ্যানেল বন্ধের দাবি তুলেছেন বর্ষীয়ান এই অভিনেতা।  

/ইউএমএইচ



  বিষয়:   অভিনেতা সোহেল রানা  ভারত  টেলিভিশন  মোস্তাফিজুর রহমান  আইপিএল 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: