আচরণবিধি লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগ ছাত্রদল-শিবিরের

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনকে ঘিরে ছাত্রদল সমর্থিত প্যানেল ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ ও শাখা ছাত্রশিবির-সমর্থিত

2026-01-06T10:56:16+00:00
2026-01-06T11:38:05+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
শিক্ষা
আচরণবিধি লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগ ছাত্রদল-শিবিরের
জকসু নির্বাচন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬, ১০:৫৬ এএম  আপডেট: ০৬.০১.২০২৬ ১১:৩৮ এএম
ছাত্রদল সমর্থিত প্যানেল ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান (বাঁয়ে) ও শাখা ছাত্রশিবির-সমর্থিত প্যানেল অদম্য জবিয়ান ঐক্যর সংবাদ সম্মেলন। ছবি : সময়ের আলো
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনকে ঘিরে ছাত্রদল সমর্থিত প্যানেল ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ ও শাখা ছাত্রশিবির-সমর্থিত প্যানেল ‘অদম্য জবিয়ান ঐক্য’ আচরণবিধি লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগ তুলেছে। 

ছাত্রদলের অভিযোগ, শাখা ছাত্রশিবির-সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের টোকেন নম্বর বা ফোল্ডিং—যেখানে প্রত্যেক প্রার্থীর ব্যালেট নম্বর আছে, এই ব্যালেট নম্বর ভেতরে ঢুকছে। অপরদিকে শিবিরের দাবি, ছাত্রদল প্যানেলের এজেন্টরা বিভিন্ন কেন্দ্রে উঁকি দিয়ে দেখছে, ভোটার কাকে ভোট দিচ্ছেন। 

মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান  জরুরি সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন। এর পর বেলা পৌনে ১১টার দিকে অদম্য জবিয়ান ঐক্য সাংবাদিকদের কাছে অভিযোগ দেন। 

ছাত্রদল সমর্থিত প্যানেল ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ানে’র ভিপি পদপ্রার্থী রাকিব বলেন, ‘আমরা সকালবেলা ভোটকেন্দ্রে প্রবেশ করে দেখতে পাই, একটা নির্দিষ্ট প্যানেলের টোকেন নম্বর বা ফোল্ডিং—যেখানে প্রত্যেক প্রার্থীর ব্যালেট নম্বর আছে, এই ব্যালেট নম্বর ভেতরে ঢুকছে। অথচ নির্বাচন কমিশন থেকে স্পষ্টভাবে বলাছিল যে, কোনো প্রার্থীর টোকেন নম্বর ক্যাম্পাসে ঢুকবে না। তাদের টোকেন ভোটকেন্দ্রেও পৌঁছে গেছে।’ 

জকসু নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে সকাল ৯টা থেকে। চলবে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত। এ নির্বাচনে ৩৯টি ভোটকেন্দ্রের ১৭৮টি বুথে মোট ১৬ হাজার ৫০০ শিক্ষার্থী তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। পাশাপাশি একটি হল সংসদ নির্বাচনে ১ হাজার ২৪২ জন শিক্ষার্থী ভোট দিচ্ছেন। বিকাল ৩টার মধ্যে যারা ভোটকেন্দ্রে লাইনে দাঁড়িয়ে থাকবেন, তারা ভোট দেওয়ার সুযোগ পাবেন।


ওয়েবসাইটে প্রকাশিত প্রাথমিক প্রার্থী তালিকা অনুযায়ী, জকসুর বিভিন্ন পদের বিপরীতে একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র সম্পাদক পদে ৪ জন, শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে ৯ জন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে ৫ জন, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে ৫ জন, আইন ও মানবাধিকার সম্পাদক পদে ৪ জন, আন্তর্জাতিক সম্পাদক পদে ৮ জন, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে ৭ জন, ক্রীড়া সম্পাদক পদে ৭ জন, পরিবহন সম্পাদক পদে ৪ জন, সমাজসেবা ও শিক্ষার্থী কল্যাণ সম্পাদক পদে ১০ জন, পাঠাগার ও সেমিনার সম্পাদক পদে ৭ জন এবং ৭টি সদস্য পদের বিপরীতে মোট ৫৭ জন প্রার্থীর নাম রয়েছে।

আরআর



  বিষয়:   জকসু নির্বাচন  জগন্নাথ বিশ্ববিদ্যালয়  অভিযোগ  আচরণবিধি  ছাত্রদল  ছাত্রশিবির 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: