প্রতিবেশীরা ঘরে ঢুকে দেখে পড়ে আছে গৃহবধূর লাশ

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি

সারাদেশ

পটুয়াখালীর কুয়াকাটা পৌর এলাকার একটি ভাড়া বাসা থেকে আরিফা আক্তার (১৭) নামে এক কিশোরী গৃহবধূর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

2026-01-06T11:26:31+00:00
2026-01-06T11:26:31+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
সারাদেশ
প্রতিবেশীরা ঘরে ঢুকে দেখে পড়ে আছে গৃহবধূর লাশ
কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬, ১১:২৬ এএম 
সোমবার রাত ৮টায় কুয়াকাটা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কুয়াকাটা গ্রামে এ ঘটনা ঘটে। সংগৃহীত ছবি
পটুয়াখালীর কুয়াকাটা পৌর এলাকার একটি ভাড়া বাসা থেকে আরিফা আক্তার (১৭) নামে এক কিশোরী গৃহবধূর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

সোমবার (৫ জানুয়ারি) রাত আনুমানিক ৮টার দিকে কুয়াকাটা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কুয়াকাটা গ্রামে এ ঘটনা ঘটে।

আরিফা আক্তার বরিশালের বায়োরগাতি এলাকার আ. খালেক হাওলাদারের মেয়ে। তার স্বামী রিফাত (২১) একই এলাকার বাসিন্দা এবং কুয়াকাটার একটি রেস্তোরাঁয় কাজ করেন। 

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় চার মাস আগে ওই দম্পতি ভাড়া বাসায় বসবাস শুরু করেন। তাদের দাম্পত্য জীবনে প্রায়ই কলহ লেগে থাকত।

স্থানীয় বাসিন্দা আক্কাস বলেন, রাতে হঠাৎ ঘরের ভেতর থেকে কান্নাকাটির শব্দ শুনি। লোকজনসহ ছুটে গিয়ে দেখি রক্তাক্ত অবস্থায় একজন নারী পড়ে আছে।

আরেক প্রত্যক্ষদর্শী শহিদ জানান, ‘ঘুমের মধ্যে চিৎকার শুনে বাইরে এসে দেখি, পুরো ঘর রক্তে ভেসে গেছে, আর রিফাত দরজার কাছে বসে ছিল।


ঘটনার পরপরই জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে খবর দেওয়া হয়। খবর পেয়ে  মহিপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং নিহতের স্বামীকে হেফাজতে নেয়।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহব্বত খান বলেন, ৯৯৯ নম্বর থেকে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে এক নারীকে মৃত অবস্থায় পাই। ঘটনার তদন্তে পটুয়াখালী থেকে সিআইডির একটি টিম আসছে। সুরতহাল প্রতিবেদন শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আরআর





  বিষয়:   কুয়াকাটা  মরদেহ  গৃহবধূ  পুলিশ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: