আজ ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

সময়ের আলো ডেস্ক

বিবিধ

বিদ্যুৎ বিতরণ লাইন ও ট্রান্সফরমারের জরুরি মেরামত ও সংরক্ষণের কাজে সিলেট নগরীর বিভিন্ন এলাকায় কয়েক ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে

2026-01-06T11:49:53+00:00
2026-01-06T11:49:53+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
বিবিধ
আজ ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬, ১১:৪৯ এএম 
আজ ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়। প্রতীকী ছবি
বিদ্যুৎ বিতরণ লাইন ও ট্রান্সফরমারের জরুরি মেরামত ও সংরক্ষণের কাজে সিলেট নগরীর বিভিন্ন এলাকায় কয়েক ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে আজ।

সোমবার (৫ জানুয়ারি) বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ-১ ও বিভাগ-২-এর নির্বাহী প্রকৌশলী মু. তানভীর হায়দারের স্বাক্ষরিত পৃথক দুটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৩৩/১১ কেভি আম্বরখানা ফিডার ও লাক্কাতুড়া ফিডারের আওতাধীন বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে দ্রুত বিদ্যুৎ সংযোগ পুনরায় চালু করা হবে। 

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে। 


আম্বরখানা ফিডারের আওতায় পড়বে আম্বরখানা মসজিদ, দত্তপাড়া, আম্বরখানা সরকারি কলোনি, মজুমদারী, কমলা বাগান, পূর্ব পীরমহল্লা এবং হাউজিং স্টেট ফরিদাবাদ আবাসিক এলাকা। এ ছাড়া লাক্কাতুড়া ফিডারের আওতাধীন বাদাম বাগিচা, বড়বাজার, চৌকিদেখী, আনার মিয়ার গলি, সৈয়দ মূগনী, ইলাশকান্দি, উদয়ন, পাহাড়িকা, বড়বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়, দারুস সালাম মাদ্রাসা, দবির মিয়ার গলি, শেভরন এলাকা, লাক্কাতুড়া চা–বাগান, বনশ্রী আবাসিক এলাকা ও আশপাশের এলাকায় বিদ্যুৎ থাকবে না। 


/ইউএমএইচ



  বিষয়:   বিদ্যুৎ সরবরাহ 


Loading...
Loading...
বিবিধ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: