মাদুরোর মতো পুতিনের ঘনিষ্ঠ সহযোগীকে তুলে আনার হুমকি

সময়ের আলো ডেস্ক

আন্তর্জাতিক

রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তুলে নেয়ার নজির টেনে জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জকে অপহরণের বা তুলে

2026-01-06T12:38:12+00:00
2026-01-06T12:38:12+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
মাদুরোর মতো পুতিনের ঘনিষ্ঠ সহযোগীকে তুলে আনার হুমকি
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬, ১২:৩৮ পিএম 
জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ (ডানে), রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সংগৃহীত ছবি
রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তুলে নেয়ার নজির টেনে জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জকে অপহরণের বা তুলে আনার ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন। এদিকে তার এই মন্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে বার্লিন বলছে, এমন বক্তব্য শুধু উসকানিমূলকই নয়, বরং আন্তর্জাতিক রাজনীতিতে ভয়ঙ্কর দৃষ্টান্ত স্থাপন করতে সহায়ক। 

বার্তাসংস্থা আনাদোলু জানিয়েছে, রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভের তীব্র সমালোচনা করেছে জার্মানি। কারণ, তিনি ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্র অভিযান চালিয়ে যেভাবে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করেছে, সেভাবেই জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জকে ধরে নিয়ে যাওয়ার মতো অপহরণ অভিযান চালানোর কথা বলেছেন। 

সোমবার (৬ জানুয়ারি) বার্লিনে এক সংবাদ ব্রিফিংয়ে জার্মান সরকারি মুখপাত্র সেবাস্টিয়ান হিলে বলেন, আপনারা যেমন ইচ্ছে কল্পনা করতে পারেন, আমরা এসব মন্তব্য অত্যন্ত গুরুত্ব দিয়ে লক্ষ্য করেছি। এবং স্বাভাবিকভাবেই এ ধরনের কথা ও হুমকিকে ফেডারেল সরকার কঠোর ভাষায় নিন্দা জানায় বলেও উল্লেখ করেন। 

তিনি আরও জানান, রুশ হুমকির পরও চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ ‘অত্যন্ত সুরক্ষিত ও নিরাপদ’ রয়েছেন।

গত রোববার বর্তমান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের শীর্ষস্থানীয় মিত্র মেদভেদেভ বলেন, যুক্তরাষ্ট্র যে ধরনের অভিযান চালিয়ে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে ধরে এনেছে, সেরকম অপারেশন অন্যান্য বিশ্বনেতাদের বিরুদ্ধেও কল্পনা করা যায়। এ প্রসঙ্গ টেনে তিনি জার্মান চ্যান্সেলর মের্জের নাম উল্লেখ করেন। 


রাশিয়ার রাষ্ট্রীয় বার্তাসংস্থা তাসকে তিনি বলেন, নব্য নাৎসি মের্জকে অপহরণ চলমান ঘটনাপ্রবাহের এই উৎসবে এক দারুণ সংযোজন হতে পারে। এমনকি তিনি এ বিষয়টি মোটেই অবাস্তব নয় বলেও উল্লেখ করেছেন। কারণ জার্মানিতেই ফ্রিডরিখ মের্জের বিরুদ্ধে বিচার করার মতো অভিযোগ আছে। 

মেদভেদেভের ভাষায়, তাই তাকে হারালে তেমন ক্ষতি হবে না, বরং নাগরিকদের অকারণ কষ্ট কমবে।

গত শনিবার যুক্তরাষ্ট্রের বিশেষ সামরিক অভিযানে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী আটক হন। পরে তাদের যুক্তরাষ্ট্রে নিয়ে আসা হয়। বর্তমানে মাদুরোর বিরুদ্ধে নিউইয়র্কে মাদক পাচারের অভিযোগে মামলার কার্যক্রম চলছে।

উল্লেখ্য, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দীর্ঘ দিনের ঘনিষ্ঠ সহযোগী বলা হয়ে থাকে জার্মান চ্যান্সেলর দিমিত্রি মেদভেদেভকে। ২০১২ সাল থেকে ২০২০ সালের জানুয়ারি পর্যন্ত মেদভেদেভ রাশিয়ার দশম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বপালন করেন। এছাড়া ২০০৮ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত রাশিয়ার প্রেসিডেন্ট ছিলেন তিনি।


/ইউএমএইচ



  বিষয়:   মাদুরো  ট্রাম্প  ভেনেজুয়েলা  যুক্তরাষ্ট্র  দিমিত্রি মেদভেদেভ 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: