রাজশাহীতে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা

রাজশাহী ব্যুরো

সারাদেশ

রাজশাহীতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ৬টায় তাপমাত্রা ছিল ৭ ডিগ্রি সেলসিয়াস।আকাশে কুয়াশা কম থাকলেও

2026-01-06T13:16:35+00:00
2026-01-06T13:16:35+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
সারাদেশ
রাজশাহীতে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা
রাজশাহী ব্যুরো
প্রকাশ: মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬, ১:১৬ পিএম 
শীতে জড়োসড়ো হয়ে গাড়িয়ে চালিয়ে গন্তব্যে যাচ্ছেন ভ্যানচালক। সংগৃহীত ছবি
রাজশাহীতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ৬টায় তাপমাত্রা ছিল ৭ ডিগ্রি সেলসিয়াস।

আকাশে কুয়াশা কম থাকলেও হাড়কাঁপানো হিমেল হাওয়ায় বয়ে যাচ্ছে জেলাজুড়ে। বেলা ১১টা থেকে দেখা মিলেছে রোদের। তবুও বেশ শীত অনুভূত হচ্ছে। শীতের কারণে জনজীবন স্থবির হয়ে পড়েছে। শহর থেকে গ্রামে একই চিত্র। 

রাজশাহী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম বলেন, রাজশাহীতে একদিনের ব্যবধানে তাপমাত্রা কমেছে ৩ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা নেমে এসেছে ৭ ডিগ্রিতে। যা সারা দেশের মধ্যে সর্বনিম্ন। তাপমাত্রা আরও কয়েকদিন থাকতে পারে। বাতাসে আর্দ্রতার পরিমাণ ১০০ শতাংশ থাকায় অনুভূত তাপমাত্রা আরও কম।

এদিন ভোরে রাজশাহী ছিল চারপাশ ধূসর কুয়াশায় মোড়া। চায়ের দোকানের আগুনে দাঁড়িয়ে শরীর গরম করছেন শ্রমজীবী মানুষ। রিকশাচালক আব্দুল কুদ্দুস বলেন, সকাল-বিকেল ঠান্ডায় হাত জমে যায়। কিন্তু না বের হলে পেট চলবে না। এখনও মাঘ মাস আসেনি। তারপরেও এত শীত পড়ছে। সড়কে শীতের জ্বালায় যাচ্ছে না।


শীতের কারণে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা বাড়ছে। হাসপাতালের শিশু ও মেডিসিন ওয়ার্ডে বাড়তি রোগীর চাপ পড়েছে। চিকিৎসকেরা বলছেন, হঠাৎ তাপমাত্রা কমে যাওয়ায় নিউমোনিয়া, সর্দি, কাশি, ডায়রিয়া ও শ্বাসকষ্টজনিত রোগী বেশি আসছে।

আরআর
  বিষয়:   রাজশাহী  তাপমাত্রা  শীত 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: