প্রকাশ: মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬, ১:৪৫ পিএম আপডেট: ০৬.০১.২০২৬ ১:৪৬ পিএম
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। সংগৃহীত ছবিঅর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, ভারত ও বাংলাদেশের মধ্যকার উত্তেজনার কোনো প্রভাব দেশের অর্থনীতিতে পড়বে না।
মঙ্গলবার (৬ জানুয়ারি) সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে এসব কথা বলেছেন তিনি।
তিনি বলেন, ক্রিকেটার মোস্তাফিজকে নিয়ে যেটি ঘটেছে সেটি দুঃখজনক। এর শুরুটা কিন্তু আমরা করিনি। তবে ভারত ও বাংলাদেশের মধ্যকার রাজনৈতিক টানাপোড়েনের কোনো প্রভাব দেশের অর্থ-বাণিজ্যে পড়বে না বলেও জানান তিনি।
দুই দেশের মধ্যে সম্পর্ক খারাপ হোক সেটি চাই না মন্তব্য করে তিনি বলেন, তবে দুই দেশ বসেই বিষয়টির মীমাংসা করতে হবে। রাজনৈতিক বা অর্থনৈতিক সম্পর্ক নষ্ট করবে না বলেই আশা করছি।
এ সময় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) পৃথকীকরণ অন্তর্বর্তী সরকারের সময়েই বাস্তবায়িত হবে বলেও জানান অর্থ উপদেষ্টা।
/ইউএমএইচ