দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসের আর্দ্রতা ৯৪ শতাংশ ছিল।
মঙ্গলবার (৬ জানুয়ারি) সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়। এ দিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে, ৭ ডিগ্রি সেলসিয়াস।
দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তোফাজ্জল হোসেন সময়ের আলোকে জানান, মঙ্গলবার জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ ডিগ্রি সেলসিয়াস।
তিনি বলেন, গত ৪ জানুয়ারি রাত থেকে দিনাজপুর জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ শুরু হয়। যা পরবর্তীতে আশপাশের জেলায় (ঠাকুরগাঁও, পঞ্চগড় ও নীলফামারী) বিস্তার লাভ করে। চলমান শৈত্যপ্রবাহটি অব্যাহত থাকতে পারে। এটি আরও কয়েক জেলায় বিস্তার লাভ করতে পারে।
আরআর