মোবাইল ব্যবহারকারীদের সতর্ক করল বিটিআরসি

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

মোবাইল ব্যবহারকারীদের বিশেষ সতর্কবার্তা দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। মোবাইল ফোনের ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্ট্রার (এনইআইআর) সেবার জন্য নির্ধারিত

2026-01-06T17:35:20+00:00
2026-01-06T17:35:20+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
জাতীয়
মোবাইল ব্যবহারকারীদের সতর্ক করল বিটিআরসি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬, ৫:৩৫ পিএম 
সংগৃহীত ছবি
মোবাইল ব্যবহারকারীদের বিশেষ সতর্কবার্তা দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। মোবাইল ফোনের ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্ট্রার (এনইআইআর) সেবার জন্য নির্ধারিত ওয়েবসাইট ব্যবহারের নির্দেশ দিয়েছে প্রতিষ্ঠানটি।

মঙ্গলবার (৬ জানুয়ারি) সকালে নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিটিআরসি।


এতে বলা হয়, এতদ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে, এনইআইআর-সংক্রান্ত সকল সেবা গ্রহণের জন্য শুধু বিটিআরসির নির্ধারিত ওয়েবসাইট neir.btrc.gov.bd ব্যবহার করার জন্য অনুরোধ করা হলো।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অননুমোদিত কোনো ওয়েবসাইট বা লিংকের মাধ্যমে ব্যক্তিগত তথ্য শেয়ার করবেন না। 

বিভ্রান্তিকর কোনো লিংকের মাধ্যমে এনইআইআর সেবা গ্রহণে কোনো রকম ফি প্রদান করবেন না। বিনামূল্যে এনইআইআর-সংক্রান্ত সেবা প্রদান করা হচ্ছে।

সময়ের আলো/এআর


  বিষয়:   মোবাইল ব্যবহারকারী  সতর্ক  বিটিআরসি 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: