আগ্নেয়াস্ত্র ও হেরোইনসহ মাদক ব্যবসায়ী আটক

বাঘা (রাজশাহী) প্রতিনিধি

সারাদেশ

রাজশাহীর বাঘায় অস্ত্র-গুলি ও হেরোইনসহচিহ্নিত মাদক ব্যবসায়ী রয়েলকে (৩২)আটক করেছে র‍্যাব-৫। তার কাছ থেকে দুটি ওয়ান শুটার গান, চার রাউন্ড

2026-01-06T17:40:16+00:00
2026-01-06T17:40:16+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
সারাদেশ
আগ্নেয়াস্ত্র ও হেরোইনসহ মাদক ব্যবসায়ী আটক
বাঘা (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬, ৫:৪০ পিএম 
আগ্নেয়াস্ত্র ও হেরোইনসহ মাদক ব্যবসায়ী আটক। ছবি : সময়ের আলো
রাজশাহীর বাঘায় অস্ত্র-গুলি ও হেরোইনসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী রয়েলকে (৩২) আটক করেছে র‍্যাব-৫। তার কাছ থেকে দুটি ওয়ান শুটার গান, চার রাউন্ড এমুনিশন (গুলি) ও ৩০০ গ্রাম হেরোইন জব্দ করা হয়।

মঙ্গলবার (৬ জানুয়ারি) বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হক এসব তথ্য জানান।

এর আগে, সোমবার দিবাগত রাতে বাঘা উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের পানিকুমড়া এলাকায় অভিযান রয়েলকে আটক করা হয়। 

আটককৃত রয়েল ওই এলাকার মজিবর রহমানের ছেলে। 

র‍্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব-৫ এর ইন্টেলিজেন্স সদর দপ্তর রাজশাহী সিপিএসসির সমন্বয়ে একটি যৌথ অভিযান পরিচালনা হয়। অভিযানের সময় রয়েলের শয়নকক্ষে তল্লাশি চালিয়ে অস্ত্র-গুলি ও হেরোইন উদ্ধার করা হয়। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে বাঘা থানায় হস্তান্তর করা হয়। 

এদিকে উদ্ধারকৃত গুলিগুলো পুলিশের লুট হওয়া গুলি বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। 


র‍্যাব আরও জানায়, আটককৃত রয়েল দীর্ঘদিন যাবৎ সীমান্তবর্তী এলাকায় অবৈধ অস্ত্র ও মাদক সংরক্ষণ এবং পাচারের সঙ্গে জড়িত। সে তার বসতবাড়িকে নিরাপদ আশ্রয় হিসেবে ব্যবহার করে অবৈধ কার্যক্রম পরিচালনা করছিল। 

ওসি সেরাজুল হক জানান, এ ঘটনায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আসামি রয়েলকে মঙ্গলবার সকালে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এফআর


  বিষয়:   রাজশাহী  বাঘা  আগ্নেয়াস্ত্র  হেরোইনসহ মাদক ব্যবসায়ী  আটক 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: