বিশ্বের সবচেয়ে বেশি মসজিদের ১০ দেশ

সময়ের আলো ডেস্ক

ইসলাম

মসজিদ মুসলমান ধর্মাবলম্বীদেরজন্যে পৃথিবীর সর্বাধিক পবিত্র ও সম্মানিত স্থান। এটি শুধু নামাজ আদায়ের স্থান নয়, এটি ইবাদত, জিকির-আজকার এবং ধর্মীয়

2026-01-06T19:58:47+00:00
2026-01-06T20:25:13+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
ইসলাম
বিশ্বের সবচেয়ে বেশি মসজিদের ১০ দেশ
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬, ৭:৫৮ পিএম  আপডেট: ০৬.০১.২০২৬ ৮:২৫ পিএম
মসজিদ মুসলমান ধর্মাবলম্বীদের জন্যে ধর্মীয় জ্ঞানচর্চার নির্ধারিত স্থান। ছবি : সংগৃহীত
মসজিদ মুসলমান ধর্মাবলম্বীদের জন্যে পৃথিবীর সর্বাধিক পবিত্র ও সম্মানিত স্থান। এটি শুধু নামাজ আদায়ের স্থান নয়, এটি ইবাদত, জিকির-আজকার এবং ধর্মীয় জ্ঞানচর্চার জন্য নির্ধারিত। তাই কোন দেশে কত মসজিদ রয়েছে, তা সেই দেশের ধর্মীয় ও সামাজিক বাস্তবতারই প্রতিচ্ছবি। 

সাম্প্রতিক বিভিন্ন আন্তর্জাতিক সূত্র ও ২০২৫-২০২৬ সালের তথ্য অনুযায়ী, মসজিদের সংখ্যার দিক থেকে বিশ্বে কয়েকটি দেশ শীর্ষে অবস্থান করছে। এসব দেশের মুসলিম জনসংখ্যা, ঐতিহ্য ও সামাজিক কাঠামোর সঙ্গে মসজিদের গভীর সম্পর্ক রয়েছে। তাহলে চলুন জেনে নেওয়া যাক বিশ্বের কোন ১০ দেশে সবচেয়ে বেশি মসজিদ রয়েছে-

১. ইন্দোনেশিয়া
২০২৫ সালের তথ্য অনুযায়ী ইন্দোনেশিয়ায় বিশ্বের সর্বাধিক মসজিদ রয়েছে। এ দেশে মোট ৭ লাখ ৪৪ হাজার নিবন্ধিত মসজিদ রয়েছে। এই সংখ্যা নিশ্চিত করেছে ইন্দোনেশিয়ার ধর্ম মন্ত্রণালয়ের জাতীয় মসজিদ তথ্য পোর্টাল সিমাস। দেশটিতে বড় শহর থেকে শুরু করে প্রত্যন্ত গ্রাম-প্রায় সর্বত্রই মসজিদ রয়েছে। অনেক সময় একই রাস্তায় একাধিক মসজিদ দেখা যায়। ইস্তিকলাল মসজিদ ইন্দোনেশিয়ার অন্যতম বৃহৎ ও প্রতীকী মসজিদ। জাকার্তায় অবস্থিত এই মসজিদ স্বাধীনতা ও জাতীয় ঐক্যের প্রতীক হিসেবে বিবেচিত। আধুনিক স্থাপত্যে নির্মিত এই মসজিদে রয়েছে বিশাল গম্বুজ ও সুউচ্চ মিনার।

২. ভারত
ভারতে ২০ কোটিরও বেশি মুসলমান বসবাস করে। যদিও এটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ নয়, তবুও মসজিদের সংখ্যায় এটি দ্বিতীয় অবস্থানে- প্রায় ৩ থেকে ৪ লাখ মসজিদ রয়েছে। ভারতের মসজিদগুলোতে ঐতিহাসিক নিদর্শন থেকে শুরু করে মহল্লাভিত্তিক ছোট ছোট নামাজঘরও অন্তর্ভুক্ত। বহু শতাব্দী ধরে এসব মসজিদ ধর্মীয় ইবাদতের পাশাপাশি শিক্ষা ও সংস্কৃতির কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে। 


৩. বাংলাদেশ
মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশে মসজিদের সংখ্যা প্রায় ৩ লাখ ৫০ হাজার। বাংলাদেশের মসজিদ স্থাপত্যে যেমন বাংলা সুলতানি ঐতিহ্যের ছাপ রয়েছে, তেমনি আধুনিক স্থাপত্যে ইসলামি নান্দনিকতার প্রকাশও দেখা যায়। দেশের অনেক মসজিদ মাদ্রাসা বা ইসলামি শিক্ষাকেন্দ্র হিসেবেও ব্যবহৃত হয়। বিশ্বের সবচেয়ে ঘন মসজিদ নেটওয়ার্কের দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম। পাঁচ ওয়াক্ত নামাজ, জুমা, তাবলিগ, ওয়াজ-মাহফিল, মাদ্রাসা শিক্ষা ও সামাজিক সহায়তায় মসজিদ বাংলাদেশের মুসলিম সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

৪. সৌদি আরব
ইসলামের দুই পবিত্রতম মসজিদ মসজিদুল হারাম ও মসজিদে নববীর দেশ সৌদি আরবে আনুমানিক ৩ লাখ মসজিদ রয়েছে। এ দেশের মসজিদগুলোতে স্থানীয় মুসলমানদের পাশাপাশি হজ ও ওমরাহ পালন করতে আসা বিশ্বের লাখো মুসলমান নিয়মিত ইবাদত করেন। ছোট মহল্লা মসজিদ থেকে শুরু করে সুবিশাল ঐতিহাসিক মসজিদ, সব মিলিয়ে সৌদি আরব ইসলামি ইতিহাস ও ইবাদতের এক অনন্য কেন্দ্র।

৫. পাকিস্তান
পাকিস্তানে মসজিদের সংখ্যা এক লাখ ১০ হাজারেরও বেশি। দেশটির সামাজিক ও সাংস্কৃতিক জীবনে ইসলাম গভীরভাবে প্রোথিত, যার প্রতিফলন দেখা যায় মসজিদের বিস্তৃত উপস্থিতিতে। পাকিস্তানের মসজিদগুলো ধর্মীয় শিক্ষা, সমাজকল্যাণ ও দাওয়াহ কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।


৬. মিসর 
মিশরের সেন্ট্রাল এজেন্সি ফর পাবলিক মোবিলাইজেশন অ্যান্ড স্ট্যাটিস্টিকসর ফেব্রুয়ারি ২০২৫ সালের তথ্য অনুযায়ী, দেশে প্রায় এক লক্ষ ৫১ হাজার ১৯৪ সক্রিয় মসজিদ রয়েছে। মিশরের মসজিদগুলো শুধু নামাজের জায়গা নয়, দাওয়াত, শিক্ষা ও সামাজিক সেবার কেন্দ্র হিসেবেও কাজ করে। সরকার এই মসজিদ নেটওয়ার্ক ব্যবহার করে ধর্মীয় শিক্ষা ও সমাজসেবা বিস্তার করে থাকে। কায়রোর ঐতিহাসিক মসজিদ থেকে শুরু করে আধুনিক সাংস্কৃতিক কেন্দ্র পর্যন্ত—সব মিলিয়ে মিশরীয় সমাজে ইসলামের গুরুত্বপূর্ণ ভূমিকা ফুটে ওঠে। বিশ্ববিখ্যাত আল-আজহার মসজিদ ও বিশ্ববিদ্যালয় আজও বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ ইসলামি বিদ্যাপীঠ হিসেবে বিবেচিত।

৭ . তুরস্ক 
তুরস্কে সক্রিয় মসজিদের সংখ্যা প্রায় ৪১ হাজার। পোয়িডাটা.আইও এর জুলাই ২০২৫ সালের তথ্য অনুযায়ী এ সংখ্যা জানা গেছে। তুরস্কের মসজিদ স্থাপত্যে ১৬শ শতকের ঐতিহ্য থেকে শুরু করে আধুনিক বহুমুখী কমপ্লেক্স পর্যন্ত বৈচিত্র্য দেখা যায়। এখানে আধ্যাত্মিকতা, জাঁকজমক ও সাংস্কৃতিক পরিচয়ের অনন্য সমন্বয় ফুটে ওঠে। সবচেয়ে বিখ্যাত মসজিদ গুলো হলো- ইস্তাম্বুলের আয়াসোফিয়া, যার বাইজেন্টাইন ও ইসলামি স্থাপত্যের মিশ্রণ, বিশাল গম্বুজ ও চমৎকার দেয়াল অলঙ্করণ বিশ্বজুড়ে সমাদৃত।

৮ . নাইজেরিয়া
নাইজেরিয়ায় প্রায় ৮০ হাজার মসজিদ রয়েছে। যা দেশটিকে বিশ্বের অন্যতম মসজিদসমৃদ্ধ দেশে হিসেবে পরিণত করেছে। দেশটির কানো, কওয়ারা, ইয়োব, বোর্নো ও লাগোসের মতো মুসলিম অধ্যুষিত রাজ্যগুলোতে মসজিদের ঘনত্ব সবচেয়ে বেশি। নাইজেরিয়ার মসজিদগুলোতে রয়েছে- আবুজার ন্যাশনাল মসজিদ-এর মতো প্রতীকী স্থাপনা থেকে শুরু করে গ্রামীণ এলাকার ছোট ছোট মসজিদ। 


৯ . ইরান
যদিও কোনো আনুষ্ঠানিক জাতীয় তথ্য নেই, তবে ইরান ওপেন ডাটা- এর মতে, ইরানে ৫৫,০০০ থেকে ৭৫,০০০ মসজিদ রয়েছে। এ কারণেই দেশটি বিশ্বের সর্বাধিক মসজিদ থাকা দেশগুলোর মধ্যে অন্যতম। ইসলামি বিপ্লবের পর সরকার ধর্মীয় শিক্ষা বিস্তার ও আদর্শগত বৈধতা জোরদার করতে ব্যাপকভাবে মসজিদ নির্মাণে উদ্যোগ নেয়। এর ফলে মসজিদের সংখ্যা দ্রুত বৃদ্ধি পায়, যদিও বর্তমানে সব মসজিদ সক্রিয়ভাবে ব্যবহৃত হয় না। আকর্ষণীয় বিষয় হলো- ইসফাহানের জামে মসজিদ ও শাহ লতফুল্লাহ মসজিদ। ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য তালিকায় অন্তর্ভুক্তির প্রস্তাব পেয়েছে। এসব মসজিদ সাফাভিদ ও কাজার আমলের সমৃদ্ধ স্থাপত্যশৈলীর নিদর্শন।

১০. আলজেরিয়া
আলজেরিয়াতে প্রায় ৩০ হাজার মসজিদ রয়েছে। এর মধ্যে ‘দ্য গ্রেট মস্ক অব আলজিয়ার্স’ ঐতিহ্যবাহী একটি মসজিদ। স্থানীয়ভাবে এই মসজিদটি জামাআ এল-জাজাইর নামে পরিচিত। মসজিদটিতে ১ লাখ ২০ হাজার মানুষ নামাজ পড়তে পারবেন। আলজিয়ার্সের গ্রেট মসজিদে বিশ্বের সবচেয়ে উঁচু মিনার রয়েছে-যার উচ্চতা ২৬৫ মিটার (৮৬৯ ফুট)। 



সময়ের আলো/কেএইচও


  বিষয়:   দেশ  মসজিদ  ইবাদত  জিকির  ধর্মীয় জ্ঞানচর্চা  ইসলাম  মুসলিম 


Loading...
Loading...
ইসলাম- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: