শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়কসহ প্রায় ৩০০ নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন।
মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে জেলা বিএনপির কার্যালয়ে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে দলে যোগদান করেন তারা। এসময় তাদের ফুলের মালা পড়িয়ে বরণ করে নেওয়া হয়।
যোগদানকারীদের মধ্যে রয়েছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শেরপুর জেলার প্রধান সমন্বয়ক ও মুখপাত্র ফারহান ফুয়াদ তুহিন, সিনিয়র সংগঠক আরাফাত রহমান তালুকদার ও নাহিম আহম্মেদ নিলয়, সিনিয়র যুগ্ম সদস্য সচিব মনিবুল ইসলাম, সমন্বয়ক আশিকুর রহমান আশিকসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা।
এ সময় শেরপুর-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা এবং শেরপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ হযরত আলী ফুল দিয়ে নবাগতদের শুভেচ্ছা জানান।
অনুষ্ঠানে শেরপুর সদর উপজেলা বিএনপির সদস্য সচিব সাইফুল ইসলাম, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি হাশেম সিদ্দিকী বাবু, সাধারণ সম্পাদক নাইম হাসান উজ্জ্বল, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নিয়ামুল হাসান আনন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।
এফআর