ছিনতাইয়ের অভিযোগে ধাওয়া, খালে ঝাঁপ দিয়ে যুবকের মৃত্যু

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি

সারাদেশ

নওগাঁর মহাদেবপুরে ছিনতাইয়ের অভিযোগে স্থানীয়দের ধাওয়ার খেয়ে এক যুবক খালে ঝাঁপ দেন। এতে মিঠন সরকার (২৫) নামের ওই যুবকের মৃত্যু

2026-01-06T23:17:03+00:00
2026-01-06T23:22:03+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
সারাদেশ
ছিনতাইয়ের অভিযোগে ধাওয়া, খালে ঝাঁপ দিয়ে যুবকের মৃত্যু
মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬, ১১:১৭ পিএম  আপডেট: ০৬.০১.২০২৬ ১১:২২ পিএম
খালে ঝাঁপ দিয়ে যুবকের মৃত্যু। ছবি : সময়ের আলো
নওগাঁর মহাদেবপুরে ছিনতাইয়ের অভিযোগে স্থানীয়দের ধাওয়ার খেয়ে এক যুবক খালে ঝাঁপ দেন। এতে মিঠন সরকার (২৫) নামের ওই যুবকের মৃত্যু হয়েছে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। 

মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে উপজেলার হাট চকগৌরী বাজার সংলগ্ন খালে এ ঘটনা ঘটে। 

নিহত মিঠন সরকার উপজেলার ভান্ডারপুর গ্রামের পিংকু সরকারের ছেলে। 

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, হাট চকগৌরী বাজারের উত্তর পার্শ্বে টাওয়ার সংলগ্ন এলাকায় দুপুর একটার দিকে ছিনতাইয়ের শিকার হন এক বৃদ্ধা। এ ঘটনায় জড়ির থাকার অভিযোগে মিঠন সরকারকে ধাওয়া দেয় স্থানীয় কয়েকজন। এসময় মিঠন সরকার দৌড়ে বাজারের উত্তর পাশের খালে (খাড়িতে) ঝাঁপ দেয়। 


তবে দীর্ঘ সময় তাকে উঠতে না দেখে স্থানীয়রা থানা পুলিশ ও ফায়ার সার্ভিসকে  খবর দেয়। খবর পেয়ে বিকেলে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে পানির নিচ থেকে মিঠন সরকারের লাশ উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এফআর



  বিষয়:   নওগাঁ  ছিনতাইয়ের অভিযোগে ধাওয়া  খালে ঝাঁপ দিয়ে  যুবকের মৃত্যু 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: