জকসু নির্বাচনের ভোট গণনা ওএমআর মেশিনে করা হবে বলে ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন। জকসু নির্বাচন কমিশনার অধ্যাপক ড. কানিজ ফাতেমা কাকলি এ তথ্য জানান।
মঙ্গলবার (৬ জানুয়ারি) রাত ১১টা ৫০ মিনিটে জকসু নির্বাচন কমিশন এই ঘোষণা দেয়।
এ প্রসঙ্গে অধ্যাপক ড. কানিজ ফাতেমা কাকলি বলেন, ‘আমরা সকল প্যানেলের ভিপি ও জিএস প্রার্থী, শিক্ষক সমিতি, বিভাগীয় প্রধান, ডিন, সিনেট সদস্য ও বিভিন্ন শিক্ষক সংগঠনের সাথে মিটিং করেছি। বিশ্ববিদ্যালয়ের ভিসি স্যারের কনফারেন্স রুমে এক মিটিংয়ে সকল পক্ষের সাথে বসে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথমে তিনশ’ ভোট হাতে গণনা করা হবে। এই ভোট দুই মেশিনে আবার গণনা করে দেখা হবে। যে ওএমআর মেশিন হাতে গণনা করা ভোটের ফলাফলের সাথে মিলবে সেই ওএমআর মেশিনে ভোট গণনা করা হবে। এভাবে আমরা মাঝে মধ্যে হাতে গণনা করে ওএমআর মেশিন চেক করব।’
এর আগে, মেশিনে ত্রুটির কারণে রাত ৯ টা ৩০ এর থেকে ভোট গণনা স্থগিত ছিল। ভোট গণনার জন্য দুই সেটে ৬ টি মেশিন আনা হলে ১ সেটে ত্রুটি দেখা দেয়।
সময়ের আলো/এনএ