এখনো চলছে এক কেন্দ্রের ভোট গণনা

জবি প্রতিনিধি

শিক্ষা

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের ভোট গণনা যান্ত্রিক ত্রুটির কারণে স্থগিত ছিল। এরপর ম্যানুয়াল পদ্ধতিতে গণনা শুরু হলেও

2026-01-07T04:10:55+00:00
2026-01-07T04:10:55+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
শিক্ষা
এখনো চলছে এক কেন্দ্রের ভোট গণনা
জকসু নির্বাচন
জবি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬, ৪:১০ এএম 
এখনো চলছে এক কেন্দ্রের ভোট গণনা। ছবি : সময়ের আলো
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের ভোট গণনা যান্ত্রিক ত্রুটির কারণে স্থগিত ছিল। এরপর ম্যানুয়াল পদ্ধতিতে গণনা শুরু হলেও আড়াই ঘণ্টায়ও নৃবিজ্ঞান বিভাগের ২৭৮টি ভোট গণনা সম্পন্ন করতে পারেনি নির্বাচন সংশ্লিষ্টরা। ফলে, এখনো চলছে এক কেন্দ্রের ভোট গণনা। 

মঙ্গলবার (৬ জানুয়ারি) দিবাগত রাত পৌনে ১টার দিকে ৫ তিন ঘণ্টা পর পুনরায় ভোট গণনা শুরু হলেও এখনো একটি বিভাগের ভোটই হাতে গুণে শেষ করা সম্ভব হয়নি। 


এর আগে, রাত ১টার দিকে নির্বাচন কমিশনার অধ্যাপক ড. শহিদুল ইসলাম বলেন, ‘আমাদের সিদ্ধান্ত অনুযায়ী প্রায় ৩০০ ভোট কাস্ট হয়েছে এমন একটি কেন্দ্রের প্রাপ্ত ভোট প্রথমে ম্যানুয়ালি গণনা করা হবে। এরপর দুটি ওএমআর মেশিনের মাধ্যমে ভোট গণনা করা হবে। সে সিদ্ধান্ত অনুযায়ী আমরা প্রথমে নৃবিজ্ঞান বিভাগের ২৭৮টি কাস্টিং ভোট দিয়ে নতুন করে ভোট গণনা শুরু করছি। দুটি মেশিনের মধ্যে যেটির ফল ম্যানুয়াল গণনার সঙ্গে মিলবে, সে মেশিনের মাধ্যমেই পরবর্তী কেন্দ্রগুলোর ভোট গণনা করা হবে। 

এর আগে, মঙ্গলবার (৬ জানুয়ারি) রাত ৯টা ২০ মিনিটে মেশিনের টেকনিক্যাল ত্রুটির কারণে ভোট গণনা স্থগিত রাখা হয়। 

সময়ের আলো/এনএ 


  বিষয়:   এক কেন্দ্রের  ভোট গণনা  জকসু নির্বাচন 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: