কালিয়াকৈরে শ্রমিকদের বিক্ষোভ, টিয়ারশেল নিক্ষেপ

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

সারাদেশ

গাজীপুরের কালিয়াকৈরে তিন মাসের বকেয়া বেতনের দাবিতে কর্মবিরতি দিয়ে বিক্ষোভ করছেন একটি মাহমুদ ডেনিম লিমিটেড নামের পোশাক কারখানার শ্রমিকরা।বুধবার (৭

2026-01-07T14:51:30+00:00
2026-01-07T14:51:30+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
সারাদেশ
কালিয়াকৈরে শ্রমিকদের বিক্ষোভ, টিয়ারশেল নিক্ষেপ
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬, ২:৫১ পিএম 
সংগৃহীত ছবি
গাজীপুরের কালিয়াকৈরে তিন মাসের বকেয়া বেতনের দাবিতে কর্মবিরতি দিয়ে বিক্ষোভ করছেন একটি মাহমুদ ডেনিম লিমিটেড নামের পোশাক কারখানার শ্রমিকরা। 

বুধবার (৭ জানুয়ারি) সকাল থেকে জেলার কালিয়াকৈর উপজেলাধীন সফিপুরে অবস্থিত এ কারখানার শ্রমিকরা ঢাকা- টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।   

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করলে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে যায়। এতে পাঁচ শ্রমিক আহত হয়। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, মাহমুদ ডেনিম লিমিটেড কারখানার শ্রমিকদের গত তিন মাস ধরে বেতন দেওয়া হচ্ছেনা। একাধিকবার কর্তৃপক্ষের কাছে বেতনের আবেদন করেন শ্রমিকরা। এ নিয়ে গত কয়েকদিন ধরেই কারখানার ভেতর উত্তেজনা চলছে। 

এর জের ধরে বুধবার সকালে কারখানায় আগত শ্রমিকরা কাজে যোগদান না করে কারখানার ফটকে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা ঢাকা-টাঙ্গাইল সড়ক অবরোধ করেন। 


এতে সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝাতে গেলে তারা ক্ষিপ্ত হয়ে উঠে পরে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করলে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে যায়। এতে পাঁচ শ্রমিক আহত হয়। পরে মহাসড়ক থেকে সরে গিয়ে কারখানার ফটকে জড়ো হয়ে বিক্ষোভ করছেন। 

কারখানার শ্রমিক মোহাম্মাদ মাহাদি জানান, গত তিন মাস ধরে বেতন দিচ্ছে না। চাইলে বলে দেব, আমরা ভাড়া বাসায় থাকি। বাড়ির মালিক ভাড়ার জন্য চাপ দিচ্ছে। ঠিক মতো বাজার করে খাইতে পারছি না। আমাদের বেতন না দিলে আমরা আন্দোলন করবই। 

রুজিনা খাতুন জানান, তিন মাসের বেতন বাকি। তারপরও কাজ করে যাচ্ছি। মালিকপক্ষ কি দেখে আমরা কীভাবে বেঁচে আছি। কীভাবে ভাড়া বাড়িতে থাকছি, কি খাচ্ছি। আমাগো ঘাম ঝরানো টাকা দিয়ে তারা ঠিকই ভালো আছে। 

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাছির উদ্দিন জানান, সফিপুরে শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে আন্দোলন করছে। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাদের সঙ্গে কথা বলেছি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক। কারখানার মালিকপক্ষের সঙ্গে আমাদের কথা হয়েছে। দ্রুত বিষয়টি সমাধান হবে।

সময়ের আলো/এআর


  বিষয়:   শ্রমিক  বিক্ষোভ  টিয়ারশেল  নিক্ষেপ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: