বিএনপিতে যোগ দিলেন এনসিপির সাবেক যুগ্ম আহ্বায়ক

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক যুগ্ম আহ্বায়ক ও চট্টগ্রাম মহানগরের প্রধান সমন্বয়ক মীর আরশাদুল হক বিএনপিতে যোগ দান করেছেন।বুধবার (৭

2026-01-07T15:06:26+00:00
2026-01-07T15:06:26+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
রাজনীতি
বিএনপিতে যোগ দিলেন এনসিপির সাবেক যুগ্ম আহ্বায়ক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬, ৩:০৬ পিএম   (ভিজিট : ২৮১)
বিএনপিতে যোগ দিলেন এনসিপির সাবেক যুগ্ম আহ্বায়ক মীর আরশাদুল হক। বিএনপি মিডিয়া সেলের পেইজ থেকে নেওয়া ছবি
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক যুগ্ম আহ্বায়ক ও চট্টগ্রাম মহানগরের প্রধান সমন্বয়ক মীর আরশাদুল হক বিএনপিতে যোগ দান করেছেন। 

বুধবার (৭ জানুয়ারি) দুপুরে রাজধানীর গুলশান বিএনপি চেয়ারপারসনের  কার্যালয়ে এসে দলটিতে যোগ দেন তিনি। এদিন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন মীর আরশাদুল হক। পরে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে হাতে দলটির প্রাথমিক সদস্যপদ গ্রহণ করেন তিনি।

এ তথ্য নিশ্চিত করেছে বিএনপির মিডিয়া সেল।

এর আগে গত ২৫ ডিসেম্বর সকালে নিজের ফেসবুক পোস্টে এনসিপি থেকে পদত্যাগের ঘোষণা দেন মীর আরশাদুল হক। তিনি জানান, এনসিপির সব দায়িত্ব ও পদ থেকে নিজেকে প্রত্যাহার করছেন এবং চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে এনসিপির প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন না।

আরআর






  বিষয়:   এনসিপি  বিএনপি  মীর আরশাদুল হক  রাজনীতি 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: