দিনাজপুরে বইছে মৃদু শৈত্যপ্রবাহ

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর

সারাদেশ

দিনাজপুরে তাপমাত্রা কমে মৃদু শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।বুধবার (৭ জানুয়ারি) সকাল ৯টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা

2026-01-07T15:57:37+00:00
2026-01-07T15:57:37+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
সারাদেশ
দিনাজপুরে বইছে মৃদু শৈত্যপ্রবাহ
নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর
প্রকাশ: বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬, ৩:৫৭ পিএম 
বুধবার সকাল ৯টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। সংগৃহীত ছবি
দিনাজপুরে তাপমাত্রা কমে মৃদু শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। 

বুধবার (৭ জানুয়ারি) সকাল ৯টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এদিকে আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে নওগাঁর বদলগাছিতে ৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। 

দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তোফাজ্জল হোসেন বলেন, দিনাজপুর জেলায় শীত আরও বাড়বে।

দিনাজপুর শহরের উপশহর এলাকার বাসিন্দা ফাহমিদ হাসান বলেন, এবার ভোটের কারণে কেউ শীতবস্ত্র বিতরণ করছে না। 


ভ্যানচালক কুদ্দুস মিয়া বলেন, শীতের কারণে রাস্তায় বেশি সময় ধরে গাড়ি চালানো যায় না। ঠান্ডায় হাত পা শীতল হয়ে আসে।

আরআর
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: