অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক হচ্ছে আগামী অর্থবছরেই

সময়ের আলো ডেস্ক

জাতীয়

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেছেন, আগামী ২০২৬-২৭ অর্থবছর থেকেই আয়কর রিটার্নের মতো ভ্যাট রিটার্ন দাখিলও

2026-01-07T16:00:17+00:00
2026-01-07T16:00:17+00:00
 
  বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬,
২৫ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
জাতীয়
অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক হচ্ছে আগামী অর্থবছরেই
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬, ৪:০০ পিএম 
এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান। সংগৃহীত ছবি
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেছেন, আগামী ২০২৬-২৭ অর্থবছর থেকেই আয়কর রিটার্নের মতো ভ্যাট রিটার্ন দাখিলও অনলাইনে দেয়া বাধ্যতামূলক করা হবে। 

বুধবার (৭ জানুয়ারি) ই-ভ্যাট সিস্টেমে অনলাইনে ভ্যাট রিফান্ড দেয়ার কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে এসব তথ্য জানান তিনি। 

এনবিআর চেয়ারম্যান বলেন, আয়কর রিটার্নের মতো ভ্যাট রিটার্নও আগামী অর্থবছর থেকেই অনলাইনে দাখিল বাধ্যতামূলক করা হবে। অনলাইনে ভ্যাট রিটার্ন দেয়ার যে ঝামেলা, তা এড়াতে পরিপত্র জারি করা হয়েছে। সার্কেল এন্ট্রি দেয়নি। পেপার রিটার্ন যারা দিয়েছে, তাদেরটা অনলাইনে এন্ট্রি দেয়া হবে। 

তিনি আরও বলেন, এনবিআরের সব কাজ সম্পূর্ণ স্বচ্ছ করতে চাই, এজন্য এনবিআরের সব কাজ ডিজিটাইজড করা হবে। প্রসেসকে সহজ করতে প্রয়োজনে আইনি সংশোধন করা হবে। মূল উদ্দেশ্য জনগণের হয়রানি কমানো।

 
অনলাইন ভ্যাট রিফান্ড মডিউলটি বাস্তবায়নের ফলে করদাতাদের রিফান্ড আবেদন সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ায় দ্রুত নিষ্পন্ন করা সম্ভব হবে। এখন থেকে রিফান্ড আবেদন দাখিল ও তা প্রাপ্তির জন্য করদাতাদের ভ্যাট কার্যালয়ে আসতে হবে না। এ বিষয়ে প্রয়োজনীয় তথ্য এবং সহযোগিতার প্রয়োজন হলে করদাতাদেরকে সংশ্লিষ্ট মূসক কমিশনারেটে যোগাযোগ করার জন্য পরামর্শ দেয়া হলো। 


/ইউএমএইচ



  বিষয়:   এনবিআর  চেয়ারম্যান 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: