জকসুর ১৯ কেন্দ্রের ফল ঘোষণা, ভিপি পদে হাড্ডাহাড্ডি লড়াই

জবি প্রতিনিধি

শিক্ষা

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনের ৩৯টি ভোটকেন্দ্রের মধ্যে ১৯ টির ফলাফল ঘোষণা করা হয়েছে। ঘোষিত

2026-01-07T17:13:29+00:00
2026-01-07T19:44:59+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
শিক্ষা
জকসুর ১৯ কেন্দ্রের ফল ঘোষণা, ভিপি পদে হাড্ডাহাড্ডি লড়াই
জবি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬, ৫:১৩ পিএম  আপডেট: ০৭.০১.২০২৬ ৭:৪৪ পিএম
জকসুর ৩৯টি ভোটকেন্দ্রের মধ্যে ১৯ কেন্দ্রের ফল ঘোষণা করা হয়েছে। ছবি : সংগৃহীত
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনের ৩৯টি ভোটকেন্দ্রের মধ্যে ১৯ টির ফলাফল ঘোষণা করা হয়েছে। ঘোষিত ফল অনুযায়ী, ভিপি পদে ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের প্রার্থী মো. রিয়াজুল ইসলাম পেয়েছেন ২৩১৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেলের প্রার্থী এ কে এম রাকিব পেয়েছেন ২২৮৮ ভোট। দুই প্রার্থীর ভোটের ব্যবধান মাত্র ২৬, যা নির্বাচনী লড়াইকে করেছে চরম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ।

বিভাগভিত্তিক ফলাফলে পরিসংখ্যান বিভাগ কেন্দ্রে রিয়াজুল পেয়েছেন ১৯০ ভোট, আর রাকিব পেয়েছেন ৯৪ ভোট। সমাজকর্ম বিভাগ কেন্দ্রে রিয়াজুলের প্রাপ্ত ভোট ১৮১ এবং রাকিবের ১২১। জার্নালিজম বিভাগ কেন্দ্রে রিয়াজুল পেয়েছেন ১৮৩ ভোট, বিপরীতে রাকিব পেয়েছেন ১২৫ ভোট। আইন ও ভূমি প্রশাসন বিভাগ কেন্দ্রে রিয়াজুল ইসলাম পেয়েছেন ১৫২ ভোট এবং রাকিব পেয়েছেন ১৩৭ ভোট।

ছাত্রদল সমর্থিত এ কে এম রাকিব বিভিন্ন বিভাগে উল্লেখযোগ্য ভোট পেয়েছেন। এর মধ্যে ভূগোল বিভাগে ৯১, নৃবিজ্ঞানে ১১৮, লোক প্রশাসনে ১৩২, ফার্মেসিতে ৫৩, ফিন্যান্সে ২৩১, অনুজীব বিজ্ঞানে ৪৬, জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে ৩৯, সিএসইতে ৯৪, চারুকলায় ১০৬, বায়োকেমিস্ট্রিতে ৫৭, দর্শনে ১৭৫, প্রাণিবিদ্যায় ১২৮, মার্কেটিংয়ে ১৮৭ এবং বোটানি বিভাগে ২১৬ ভোট পেয়েছেন তিনি।

অন্যদিকে ছাত্রশিবির সমর্থিত প্রার্থী মো. রিয়াজুল ইসলাম ভূগোল বিভাগে পেয়েছেন ১০০ ভোট, নৃবিজ্ঞানে ১২৮, লোক প্রশাসনে ১২২, ফার্মেসিতে ৭৮, ফিন্যান্সে ১৩৮, অনুজীব বিজ্ঞানে ৮৭, জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে ৫১, সিএসইতে ১০৬, চারুকলায় ২১, বায়োকেমিস্ট্রিতে ৮৯, দর্শনে ১১১, প্রাণিবিদ্যায় ১২৮, মার্কেটিংয়ে ২০০ এবং বোটানি বিভাগে ৬৫ ভোট পেয়েছেন।

/এমএইচআর 


  বিষয়:   জকসু  ফলাফল  স্থগিত 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: