পুলিশের ১৪ কর্মকর্তাকে বদলি

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন ১৪ কর্মকর্তাকে বদলি করেছে সরকার। পদমর্যাদায় এসব কর্মকর্তাদের মধ্যে ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার এর মতো

2026-01-07T17:23:06+00:00
2026-01-07T20:08:17+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
জাতীয়
পুলিশের ১৪ কর্মকর্তাকে বদলি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬, ৫:২৩ পিএম  আপডেট: ০৭.০১.২০২৬ ৮:০৮ পিএম
ফাইল ছবি
বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন ১৪ কর্মকর্তাকে বদলি করেছে সরকার। পদমর্যাদায় এসব কর্মকর্তাদের মধ্যে ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার এর মতো কর্মকর্তা রয়েছে। 

বুধবার (৭ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে সই করেছেন উপসচিব মো. মাহবুবর রহমান। 


বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। 

কর্মকর্তাদের মধ্যে ঢাকা সিআইডির ডিআইজি এস এম ফজলুর রহমানকে একই পদে পুলিশের টেলিকম ইউনিটে (রাজারবাগ) এবং ডিআইজি সাজ্জাদুর রহমানকে এপিবিএনে দায়িত্ব দেওয়া হয়েছে। এ ছাড়া, সিআইডির অতিরিক্ত ডিআইজি রায়হান উদ্দিন খান ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনারের (অতিরিক্ত ডিআইজি) দায়িত্ব পেয়েছেন। এ ছাড়া, ডিআইজি মোহাম্মদ ওসমান গণিকে ডিএমপিতে, ডিআইজি সানা শামীনুর রহমানকে ডিএমপিতে ও ডিআইজি মোহাম্মদ ফয়েজুর কবিরকে এসবিতে বদলি করা হয়েছে। 

অন্যদিকে, ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার খন্দকার খালিদ বিন নুরকে ডিএমপিতে, নোয়াখালী পিটিসির পুলিশ সুপার আসমা বেগম রিটাকে এপিবিএন হেডকোয়ার্টারে, খুলনা পিটিসির পুলিশ সুপার সোমা হাপাংকে ময়মনসিংহ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে, নৌপুলিশের পুলিশ সুপার আ ফ ম নিজাম উদ্দিনকে পুলিশ সদর দফতরে, এসবির পুলিশ সুপার মাহফুজা লিজাকে পুলিশ সদর দফতরে, এসবির সুপারনিউমারারি পুলিশ সুপার মো. যায়েদ শাহরীয়ারকে পুলিশ সদর দফতরে, এসবির বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ মনিরুজ্জামানকে ডিএমপিতে এবং রেলওয়ে পুলিশের পুলিশ সুপার মো. সাইফুল হককে পুলিশ সদর দফতরে বদলি করা হয়েছে। 

সময়ের আলো/এনএ 


  বিষয়:   পুলিশের ১৪ কর্মকর্তাকে বদলি 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: